জাবিতে প্রথম বর্ষের ক্লাস ১২ মার্চ শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ক্লাস আগামী ১২ মার্চ শনিবার শুরু হবে।
উপাচার্য ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা