শুক্রবার থেকে স্কলাসটিকায় দুদিনব্যাপী বৈশাখী মেলা
স্কলাসটিকা স্কুলের বিভিন্ন শাখায় দুই দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। ছবি : সংগৃহীত
বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য স্কলাসটিকা স্কুলে দুদিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
আগামীকাল ২২ এপ্রিল ও তার পরের দিন ২৩ এপ্রিল স্কুলের বিভিন্ন শাখা প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।
আগামীকাল শুক্রবার স্কুলের উত্তরা সিনিয়র শাখায় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আয়োজিত মেলায় থাকবে বর্ণাঢ্য শোভাযাত্রা, ঐতিহ্যবাহী দেশীয় খাবার-দাবারের স্টল, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরের দিন শনিবার মিরপুর শাখায় দিনব্যাপী অনুরূপ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এ ছাড়া স্কুলের গুলশান, ধানমণ্ডি ও উত্তরা জুনিয়র শাখাগুলোতে সকাল থেকে নানা ধরনের অনুষ্ঠানমালার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হবে।
এসব অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকরা অংশ নেবেন।

ফিচার ডেস্ক