ঢাবিতে আইবিএর এমবিএ শিক্ষার্থীদের নবীন বরণ
ঢাবিতে আইবিএর এমবিএ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের ছবি। ছবি : এনটিভি
নবীন শিক্ষার্থীদের বরণ করতে ২০ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ‘এমবিএ ফ্রেশারস সিক্সটিন’ নামের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এমবিএর বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা গেল বছরে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিশেষ সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে বরণ করে নেয়।
হলিউড আর অস্কার অনুষ্ঠানের আবহে সাজানো এই আয়োজনে আইবিএর বিভিন্ন ব্যাচের এমবিএ পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নেন। ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনেস্ট্রেশনের অডিটরিয়ামে এই অনুষ্ঠান করা হয়।
বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাচ, গান আর অভিনয়ের মাধ্যমে সাংস্কৃতিক পরিবেশনায় দর্শনার্থী ও নবীন শিক্ষার্থীদের মুগ্ধ করেন।
.jpg)

অনলাইন ডেস্ক