নাচোলে ৩৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

দীর্ঘদিন ধরে নিয়োগ ও পদোন্নতি বন্ধ থাকায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। উপজেলার ৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৮টিতেই স্থায়ী প্রধান শিক্ষক নেই। ফলে ভারপ্রাপ্ত ও চলতি দায়িত্বে থাকা সহকারী শিক্ষকদের ওপর অতিরিক্ত দায়িত্ব দিয়ে চলছে প্রশাসনিক কার্যক্রম, যার সরাসরি প্রভাব পড়ছে নিয়মিত পাঠদানে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস...