Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
রাবি সংবাদদাতা
২২:২০, ১০ ডিসেম্বর ২০২৩
আপডেট: ২২:২৩, ১০ ডিসেম্বর ২০২৩
রাবি সংবাদদাতা
২২:২০, ১০ ডিসেম্বর ২০২৩
আপডেট: ২২:২৩, ১০ ডিসেম্বর ২০২৩
আরও খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাবিতে গণভোজ
রাবির লাইব্রেরিতে হামলায় জড়িতদের বিচার দাবি, ছাত্রদলের গণস্বাক্ষর গ্রহণ
জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে হামলা : রাবি ছাত্রদল
ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে রাবির ২ শিক্ষার্থী গ্রেপ্তার
রাবির ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস

বিসিএসে বসাতে ছয় মাসের ইন্টার্নশিপ দুমাসে শেষের সিদ্ধান্ত, জানেন না পরীক্ষা নিয়ন্ত্রক

রাবি সংবাদদাতা
২২:২০, ১০ ডিসেম্বর ২০২৩
আপডেট: ২২:২৩, ১০ ডিসেম্বর ২০২৩
রাবি সংবাদদাতা
২২:২০, ১০ ডিসেম্বর ২০২৩
আপডেট: ২২:২৩, ১০ ডিসেম্বর ২০২৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফটক। ফাইল ছবি

বাংলাদেশ কর্ম কমিশনের (বিসিএস) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে ছয় মাসের ইন্টার্নি কোর্সের পরীক্ষা দুই মাসে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগ। শিক্ষার্থীদের মানবিক দিক বিবেচনায় গত ৬ ডিসেম্বর অনুষ্ঠিত বিভাগের অ্যাকাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দুই মাসের মধ্যে পরীক্ষা প্রক্রিয়া শেষ করা হলেও ছয় মাস তাদের ইন্টার্নি কোর্সের কার্যক্রম চলমান থাকবে। ততদিন পর্যন্ত এ কোর্সের ফলাফল প্রকাশিত হবে না। যদিও ‘ক্যাডার সার্ভিসের জন্য নয়, বরং বিষয়ভিত্তিক জ্ঞান প্রদানের জন্যই বিশ্ববিদ্যালয়ে পাঠদান করা হয়’ উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বলছেন, তিনি পরীক্ষা এগিয়ে নেওয়ার বিষয়টি জানেন না।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ শুরু হয় গত ১৯ অক্টোবর। কোর্সটি শেষ হবে ২০২৪ সালের ১৮ এপ্রিল। ফলে ছয় মাস ইন্টার্নশিপ করার পর পরীক্ষা হলে শিক্ষার্থীরা আসন্ন ৪৬তম বিসিএস পরীক্ষায় বসতে পারবে না। সেজন্য অ্যাপিয়ার হিসেবে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে শিক্ষার্থীদের একটি অংশ বিভাগ বরাবর আবেদন করে।

আরও জানা যায়, গত ৩ ডিসেম্বর অনুষ্ঠিত বিভাগের অ্যাকাডেমিক কমিটির নিয়মিত সভায় শিক্ষার্থীদের আবেদনের বিষয়ে আলোচনা হয়। এর তিন দিন পর গত ৬ ডিসেম্বর অ্যাকাডেমিক কমিটির এক জরুরি সভা ডাকা হয়। সেখানে বিভাগের বেশির ভাগ শিক্ষকের সম্মতিতে দুই মাসের মধ্যে শুধু পরীক্ষার প্রক্রিয়া শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তারা প্রশিক্ষকের কাছ থেকে ইন্টার্নশিপের সব কার্যক্রম ছয় মাসেই শেষ করবে।

জানতে চাইলে বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘বিভাগের অ্যাকাডেমিক কমিটির সভায় ২৪ জনের মধ্যে ২২ জন শিক্ষকের সম্মতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগে এই শিক্ষাবর্ষের জুনিয়র শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষায় অংশ নিচ্ছে। কিন্তু তারা সেই সুযোগ পাচ্ছে না। তাই তাদের কথা চিন্তা করে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো আমরাও এ সিদ্ধান্ত নিয়েছি।’

এ বিষয়ে ওই বিভাগের সভাপতি অধ্যাপক মইজুর রহমান বলেন, ‘এ ক্যাম্পাস ও এর অভ্যন্তরীণ অবকাঠামো শিক্ষার্থীদের জন্যই। এমনকি, আমরা শিক্ষকরাও শিক্ষার্থীদের জন্য। সেক্ষেত্রে শিক্ষার্থীদের স্বার্থে এবং তাদের মানবিক দিক বিবেচনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি। তবে দুই মাসে ইন্টার্নশিপ শেষ করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। আমরা শুধু এ সময়ের মধ্যে পরীক্ষার প্রক্রিয়াটা শেষ করতে চেয়েছি। যাতে শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষায় আবেদনের সুযোগ পায়। তাদের মধ্য থেকে কেউ ক্যাডার হলে সেই সাফল্য ও গর্ব তো আমাদেরই৷ কিন্তু শিক্ষার্থীরা ইন্টার্নশিপের পুরো ছয় মাসই সব কার্যক্রম সম্পন্ন করবে। এর আগে তাদের ফল প্রকাশিত হবে না এবং তারা কোনো সার্টিফিকেটও পাবে না।’

‘বিষয়টি অবগত নন’ উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসাইন সরকার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এক বছরের জন্য আট মাস এবং ছয় মাসের সেমিস্টারের জন্য চার মাস পাঠদান করতে হয়। এর মধ্যে শিক্ষার্থীরা যদি বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তাড়াতাড়ি পরীক্ষা দিতে চায় তাহলে বিভাগ আমাদের কাছে আসে। পরে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আমরা তাদের ব্যাখ্যা ও পরামর্শ দেই৷ কিন্তু, ওই বিভাগ থেকে বিষয়টি আমাদের জানানো হয়নি।’

পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসাইন সরকার আরও বলেন, ‘বিভাগের অ্যাকাডেমিক কমিটি যদি সিদ্ধান্ত নিয়ে আমাদের না জানায় তাহলে সেটি সম্পূর্ণ তাদের ব্যাপার। তবে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞান দেওয়া। বিশ্ববিদ্যালয়ে কখনও ক্যাডার সার্ভিসের জন্য পাঠাদান করানো হয় না। যেসব বিভাগ এসব সুবিধা দেওয়ার জন্য এমন সিদ্ধান্ত নিচ্ছে তাদের বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘বিধিবহির্ভূত কোনো কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয় প্রশ্রয় দেয় না। আমরা বিষয়টি শুনেছি। ঠিক কী কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি বিভাগের সভাপতি ও অনুষদের অধিকর্তার কাছে আমরা জানতে চেয়েছি। এ বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি পরীক্ষা বিসিএস
২৯ জুলাই ২০২৬
জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে হামলা : রাবি ছাত্রদল
২৭ জুলাই ২০২৬
প্রেমে রাজি না হওয়ায় রাবি ছাত্রীকে পিস্তল ঠেকিয়ে সহপাঠীর হুমকি
১৬ জুলাই ২০২৬
রাবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন উপস্থিতিতে বিশেষ ছাড়ের সিদ্ধান্ত
১৫ জুলাই ২০২৬
গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমা বানানো যাবে : তাজুল ইসলাম
১৪ জুলাই ২০২৬
এইচএসসি পদার্থবিজ্ঞানের প্রশ্ন নিয়ে যা বললেন রাবির সাবেক উপাচার্য
১০ জুলাই ২০২৬
মেস জীবনের ভোগান্তি দূর করবে রাবি শিক্ষার্থীর ‘মুঠোমেস’
০৬ জুলাই ২০২৬
রাবি কৃতী শিক্ষার্থী স্বীকৃতি পদক চালু, ১০ লাখ টাকা অনুদান ঘোষণা ভূমিমন্ত্রীর
০৬ জুলাই ২০২৬
রাবির বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
০৬ জুলাই ২০২৬
গৌরবের ৭৩ পেরিয়ে ৭৪ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়
০৩ জুলাই ২০২৬
আবাসিকতা বাতিলের পরও হলে থাকেন রাবি হল সংসদের ২ নেতা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি, দ্বিতীয়-নবমে পরীক্ষা
  2. এক শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা নিতে ১৭ কর্মকর্তা-কর্মচারী
  3. ঢাবি বিজয় একাত্তর হলে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
  4. রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
  5. জুলাই অভ্যুত্থানের স্মরণে ঢাবিতে ‘রান ফর জাস্টিস’ অনুষ্ঠিত
  6. বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের খাবারে মুরগির নাড়িভুঁড়ি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x