Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
১৫:৩৫, ০৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৫:৩৮, ০৫ সেপ্টেম্বর ২০২৫
রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
১৫:৩৫, ০৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৫:৩৮, ০৫ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
ব্রাজিলের হারে অসুস্থ তরুণী, হাসপাতালে নিলেন আর্জেন্টিনা সমর্থক
দেশে তৈরি বৈদ্যুতিক অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনা সরকারের
নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মোশারফ হোসেন
নজরুল বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে ১০ ভুল
ছাদ থেকে পড়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মৃত্যু

নজরুল বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার শিক্ষার্থীর জন্য মাত্র একটি অ্যাম্বুলেন্স

রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
১৫:৩৫, ০৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৫:৩৮, ০৫ সেপ্টেম্বর ২০২৫
রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
১৫:৩৫, ০৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৫:৩৮, ০৫ সেপ্টেম্বর ২০২৫
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার শিক্ষার্থীর জন্য মাত্র একটি অ্যাম্বুলেন্স। ছবি : এনটিভি অনলাইন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রায় ১১ হাজার শিক্ষার্থী ও ৬০০ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর জন্য রয়েছে মাত্র একটি অ্যাম্বুলেন্স। ফলে জরুরি মুহূর্তে সেবার ঘাটতিতে ভোগান্তির শিকার হচ্ছেন সবাই। শিক্ষার্থীদের অভিযোগ, একটি অ্যাম্বুলেন্সেই যেন আটকে থাকে তাদের ভাগ্য। একই সময়ে দুজন অসুস্থ হলে বিপদ বেড়ে যায়। কারণ অ্যাম্বুলেন্স তখন প্রায়ই থাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া অ্যাম্বুলেন্সে থাকা অক্সিজেন সিলিন্ডারও নষ্ট থাকায় অতিরিক্ত ভোগান্তির শিকার হন রোগীরা।

অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের একমাত্র মেডিকেল সেন্টারও কার্যকর প্রাথমিক চিকিৎসা দিতে পারে না। অসুস্থ হলে শিক্ষার্থী-শিক্ষক সবাইকে যেতে হয় ২২ কিলোমিটার দূরের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

শিক্ষার্থীরা জানান, একমাত্র অ্যাম্বুলেন্স সবসময় ক্যাম্পাসে থাকে না। ময়মনসিংহে যেতে-আসতেই লাগে দেড় ঘণ্টার বেশি। এ সময়ে অন্য কেউ অসুস্থ হলে বিপদের ঝুঁকি তৈরি হয়। সম্প্রতি রিকশা থেকে পড়ে আহত এক শিক্ষার্থীকে সময়মতো অ্যাম্বুলেন্স না পাওয়ায় ভোগান্তি পোহাতে হয়। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে আহত শিক্ষার্থী ফুয়াদ হাসান অভিযোগ করেন, হাসপাতালে নেওয়ার সময় অ্যাম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডার কাজ করেনি। এতে তার অবস্থার অবনতি ঘটে।

হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী রিফাইয়া ইসলাম সুচনা বলেন, বিশ্ববিদ্যালয়ে মাত্র একটি অ্যাম্বুলেন্স থাকায় জরুরি সেবায় দেরি হয়। ১০-১২ হাজার শিক্ষার্থীর জন্য এটি অপ্রতুল। বিশেষ করে রাতে হলে কোনো মেয়ে শিক্ষার্থী অসুস্থ হলে যথাসময়ে সেবা পাওয়া যায় না।

পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে মাত্র একটি অ্যাম্বুলেন্স রয়েছে, যা জরুরি সময়ে পাওয়া যায় না। বিশেষ করে রাতে রোগীকে নিজ উদ্যোগে বাইরে নিতে হয়, যা ঝুঁকিপূর্ণ। তাই দ্রুত অতিরিক্ত অ্যাম্বুলেন্স সংযোজন ও ২৪ ঘণ্টা জরুরি সেবা নিশ্চিত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত চিফ মেডিকেল অফিসার ডা. হেলাল উদ্দিন বলেন, অ্যাম্বুলেন্স সংকটের কথা প্রশাসনকে বহু আগেই জানানো হয়েছে, তবে সমাধান আসেনি।

ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম বলেন, বর্তমানে একটি অ্যাম্বুলেন্স দিয়ে পূর্ণ সেবা দেওয়া সম্ভব নয়। একাধিক অ্যাম্বুলেন্স জরুরি প্রয়োজন। বাজেট স্বল্পতার কারণে নতুন কেনা যাচ্ছে না, তবে বিকল্পভাবে চেষ্টা চলছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অ্যাম্বুলেন্স যথেষ্ট নয়। ইউজিসিকে অবহিত করার পরও পদক্ষেপ আসেনি। আমরা সিএসআর থেকে নতুন একটি অ্যাম্বুলেন্স আনার চেষ্টা করছি।

কবি নজরুল বিশ্ববিদ্যালয় অ্যাম্বুলেন্স

সংশ্লিষ্ট সংবাদ: কবি নজরুল বিশ্ববিদ্যালয়

০৬ জুলাই ২০২৬
ব্রাজিলের হারে অসুস্থ তরুণী, হাসপাতালে নিলেন আর্জেন্টিনা সমর্থক
১৪ মে ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মোশারফ হোসেন
০১ এপ্রিল ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে ১০ ভুল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. 'ইরানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার সময় এসেছে'
  2. কুবির ৫ অনুষদে ডিন নিয়োগ
  3. রাবি কৃতী শিক্ষার্থী স্বীকৃতি পদক চালু, ১০ লাখ টাকা অনুদান ঘোষণা ভূমিমন্ত্রীর
  4. গৌরবের ৭৩ পেরিয়ে ৭৪ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়
  5. ব্রাজিলের হারে অসুস্থ তরুণী, হাসপাতালে নিলেন আর্জেন্টিনা সমর্থক
  6. প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প, ৫৩৯ তালিকা যাচাইয়ের নির্দেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x