Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৫:৪০, ১৬ অক্টোবর ২০২৫
আপডেট: ১৫:৪৪, ১৬ অক্টোবর ২০২৫
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৫:৪০, ১৬ অক্টোবর ২০২৫
আপডেট: ১৫:৪৪, ১৬ অক্টোবর ২০২৫
আরও খবর
এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ ও প্রচারণার নির্দেশনা
বিরতির পর আজ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু
বৈরী আবহাওয়ায় অংশ নিতে না পারা এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান
বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
পিছিয়ে যাচ্ছে এসএসসির ফল প্রকাশ

টানা ১৪ বার কুমিল্লা বোর্ডে সেরা সোনার বাংলা কলেজ

মাহফুজ নান্টু, কুমিল্লা
১৫:৪০, ১৬ অক্টোবর ২০২৫
আপডেট: ১৫:৪৪, ১৬ অক্টোবর ২০২৫
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৫:৪০, ১৬ অক্টোবর ২০২৫
আপডেট: ১৫:৪৪, ১৬ অক্টোবর ২০২৫
দঁড়িয়ে আছে সোনার বাংলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : এনটিভি

কুমিল্লার গোমতী নদীর উত্তরে নিভৃত পল্লীতে অবস্থিত সোনার বাংলা কলেজ প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছরই চমকপ্রদ ফলাফল করে আসছে। রাজনীতি ও ধূমপানমুক্ত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও তাদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। চলতি বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডে সার্বিক ফলাফলের গড় নিম্নমুখী হলেও, সোনার বাংলা কলেজ তাদের সফলতার ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে। 

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে দশটায় কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম। ফলাফল ঘোষণার সময় তিনি ফলাফলের দিক থেকে বোর্ডের সেরা পাঁচটি কলেজের মধ্যে সোনার বাংলা কলেজকে অন্যতম হিসেবে উল্লেখ করেন।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এবার টানা ১৪ বারের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে শতভাগ সাফল্য অর্জন করে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে কলেজটি। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সোনার বাংলা কলেজ থেকে মোট ৩৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং তারা সকলেই পাস করেছে। এর মধ্যে ১৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়- বিজ্ঞান বিভাগে ১৩৩ জন শিক্ষার্থীর মধ্যে ১১২ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। মানবিক বিভাগে ১২৭ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে এবং ২৮ জন জিপিএ-৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ১১১ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে এবং ৮ জন জিপিএ-৫ পেয়েছে।

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ভরাসার বাজারসংলগ্ন গোবিন্দপুরে ২০০০ সালে প্রতিষ্ঠিত সোনার বাংলা কলেজ শুরু থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে। ২০১২ খ্রিস্টাব্দ থেকে ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত টানা ১৪ বার এই কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করে কুমিল্লা শিক্ষা বোর্ডে শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা ধরে রেখেছে।

পড়ালেখার পাশাপাশি এই কলেজের শিক্ষার্থীরা জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় এবং বিভিন্ন অলিম্পিয়াডেও ধারাবাহিকভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে।

শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যের বিষয়ে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ বলেন, শৃঙ্খলা বিধির যথাযথ অনুশীলন, ক্লাস কার্যক্রমে উপস্থিতি নিশ্চিতকরণ, পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা এবং গাইড ও মোটিভেশন প্রোগ্রামের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের নিবিড় সংযোগ ঘটিয়ে তারা সাফল্য নিশ্চিত করার জন্য অবিরাম প্রচেষ্টায় আত্মনিবেদিত। তিনি এই গৌরবজনক ধারাবাহিক সাফল্যের জন্য সুযোগ্য গভর্নিং বডির সঠিক দিকনির্দেশনা এবং একদল মেধাবী, পরিশ্রমী শিক্ষকের নিরলস পরিশ্রমকে কৃতিত্ব দেন। তিনি ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ গড়ার সুমহান লক্ষ্যে তাদের এ প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এইচএসসি ফলাফল
০২ জুলাই ২০২৬
এআই দিয়ে এইচএসসির অ্যাডমিট কার্ড তৈরি, পরীক্ষার্থী-সহযোগীকে জরিমানা
০১ জুলাই ২০২৬
অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু কাল, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
১৯ জুন ২০২৬
কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই কোনো এইচএসসি পরীক্ষার্থী
১৭ জুন ২০২৬
এইচএসসি পরীক্ষায় ব্যবহার করা যাবে যেসব ক্যালকুলেটর ও হাতঘড়ি
০১ জুন ২০২৬
এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে নির্দেশনা
৩০ মার্চ ২০২৬
এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা
১৮ অক্টোবর ২০২৫
খুলনায় এইচএসসিতে পাঁচ প্রতিবন্ধী শিক্ষার্থীর সাফল্য
১৭ অক্টোবর ২০২৫
একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা-মেয়ে, ফলাফলে এগিয়ে বাবা
১৭ অক্টোবর ২০২৫
৪ শিক্ষার্থীর জন্য ১০ শিক্ষক, তবুও সবাই ফেল
১৭ অক্টোবর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় তিন কলেজে পাস করেনি কেউ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে হামলা : রাবি ছাত্রদল
  2. ‘রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে’
  3. সাবেক ছাত্রলীগকর্মী ও রাকসু-শিবিরের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়
  4. কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমি খেলার মাঠে রূপান্তরের নির্দেশ
  5. এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ ও প্রচারণার নির্দেশনা
  6. ছাত্রী হল ২৪ ঘণ্টা খোলা রাখাসহ ৩ দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x