এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা
ফাইল ছবি
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৩০ মার্চ) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রস্তাব অনুযায়ী, আগামী ৭ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ জানান, ৭ জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই তারিখ অনুমোদন করেছেন। এ বিষয়ে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে।
এর আগে গত রোববার (২৯ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সভায় প্রাথমিকভাবে ৭ জুন থেকে পরীক্ষা শুরুর প্রাথমিক এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক