Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১০:২০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:২১, ২৩ এপ্রিল ২০২৬
আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১০:২০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:২১, ২৩ এপ্রিল ২০২৬
আরও খবর
জাবির আবাসিক হলে মাদক সেবনের সময় ছাত্রী আটক
চলন্ত বাস থেকে জাবি শিক্ষার্থীকে ফেলে দেওয়ার অভিযোগ
দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা : জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা : জাবি শিক্ষার্থী রাইয়ান ও তার ভাগ্নি নিখোঁজ
নরসিংদীতে ধর্ষণের বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ

হালিমে মাছি পাওয়ায় কর্মচারীর গায়ে বাটি ছুড়ে মারলেন জাকসু নেতা

আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১০:২০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:২১, ২৩ এপ্রিল ২০২৬
আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১০:২০, ২৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:২১, ২৩ এপ্রিল ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলায় একটি হোটেলে খাবারে মাছি পাওয়ার অভিযোগে হোটেলের কর্মচারীর গায়ে হালিমের বাটি ছুড়ে মারার ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছবি : এনটিভি অনলাইন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলায় একটি খাবারের হোটেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড ঘটেছে। খাবারে মাছি পাওয়ার অভিযোগে হোটেলের কর্মচারীর গায়ে হালিমের বাটি ছুড়ে মেরেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক হোসনে মোবারক। এ ঘটনার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের একাংশ দোকানপাট বন্ধ করে দিলে গতকাল বুধবার (২২ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় ‘হাবিব ভাইয়ের হোটেল’-এ খেতে যান জাকসু নেতা হোসনে মোবারক। অভিযোগ ওঠে, খাবারে মাছি পাওয়ার দাবি তুলে তিনি হোটেলের কর্মচারীর সঙ্গে অসদাচরণ করেন। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে হালিমের বাটি ছুড়ে মারলে তা ওই কর্মচারীর গায়ে লাগে। বিষয়টি জানাজানি হলে বুধবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

প্রতিবাদস্বরূপ বুধবার রাত ৮টার দিকে একদল শিক্ষার্থী বটতলার অন্তত ২৫টি দোকান বন্ধ করে দেন। এর পরপরই শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পক্ষ অভিযুক্ত জাকসু নেতার বিচার দাবিতে সরব হয়, যাদের সাথে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের যুক্ত হতে দেখা যায়। অন্যদিকে জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতিসহ একটি পক্ষ দোকান খুলে দেওয়ার দাবি জানালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও বাকবিতণ্ডা শুরু হয়।

এ বিষয়ে জাকসু নেতা হোসনে মোবারক কর্মচারীকে আঘাতের কথা অস্বীকার করে বলেন, আমি খাবারে দুর্গন্ধযুক্ত মাছি দেখতে পেয়ে প্রতিবাদস্বরূপ বাটিটি ছুড়ে মারি, কাউকে শারীরিকভাবে আঘাত করিনি। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে কোথাও অনিয়ম দেখলে প্রতিরোধ গড়ে তোলা উচিত বলে আমি মনে করি।

অন্যদিকে জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতি জানান, তারা নেতার অপকর্মের বিচার চান ঠিকই, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি দিয়ে জোরপূর্বক দোকান বন্ধ রাখার বিপক্ষে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী আরাফাত খান বলেন, জাকসুর নেতা অন্যায়ভাবে একজনকে মারধর করেছেন। এ ঘটনায় দোকানদারেরা স্বপ্রোণোদিত হয়ে দোকান বন্ধ রেখেছিলেন। কিন্তু একটি গোষ্ঠী অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়ার জন্য বটতলায় উত্তেজনা সৃষ্টি করে। পরে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে কয়েকজন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিলে সবাই প্রতিবাদ জানান।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আব্দুর রাজ্জাক জানান, দোকানদারের দিকে হালিমের বাটি ছুড়ে মারা এবং পরবর্তী সময়ে শিক্ষার্থীদের একটি অংশ দোকান বন্ধ রাখাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৃহস্পতিবার বসে বিষয়টি সমাধান করা হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নেতা হালিমে মাছি বাটি ছোড়া

সংশ্লিষ্ট সংবাদ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

১৯ এপ্রিল ২০২৬
জাবির আবাসিক হলে মাদক সেবনের সময় ছাত্রী আটক
২৯ মার্চ ২০২৬
চলন্ত বাস থেকে জাবি শিক্ষার্থীকে ফেলে দেওয়ার অভিযোগ
২৪ মার্চ ২০২৬
জাবি ছাত্রী শারমীন হত্যা : স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আদর্শের আলোয় বেশরগাতি : লতিফ মাস্টার ফাউন্ডেশনের দুই দশক
  2. বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  3. এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে জালিয়াতি, ‘নির্বিকার’ কুমিল্লা বোর্ড
  4. ভুল ও জালিয়াতি রোধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ নির্দেশনা
  5. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ পিএইচডি গবেষকের গবেষণাপত্র উপস্থাপন
  6. ববি শিক্ষকদের অসহযোগ আন্দোলনের ডাক, উপাচার্যের হুঁশিয়ারি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x