যে ৮ উপায়ে এআই ব্যবহার করতে পারে শিক্ষার্থীরা
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহৃত হচ্ছে নানা ক্ষেত্রে। প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে মানুষের দৈনন্দিন জীবন। বাসাবাড়ি, অফিস, সড়ক ও ব্যবসা প্রতিষ্ঠান–সর্বত্রই যেন এআইয়ের জয়জয়কার। শিক্ষার্থীরাও এআই ব্যবহার করে পাঠ গ্রহণ ও বাড়ির কাজ তৈরি করতে পারে আরও সহজে। শিক্ষার্থীরা যেভাবে পড়াশোনায় চ্যাটজিপিটি, জেমিনির মতো এআই টুলের সহযোগিতে নিতে পারে, তা তুলে ধরা হলো।
এক. পড়াশোনার সঙ্গী এআই : এআইকে এমন একটি সহযোগী হিসেবে বিবেচনা করা যায়, যা কিনা জটিল ধারণা ব্যাখ্যা করতে, কঠিন পরিভাষার সংজ্ঞা দিতে বা প্রজেক্টের জন্য নতুন ধারণা তৈরিতে সাহায্য করতে পারে।
দুই. খসড়া তৈরি ও সংশোধন : লেখার কাঠামো তৈরি, ব্যাকরণ ও স্পষ্টতার জন্য খসড়া পর্যালোচনা করতে এআই ব্যবহার করা যেতে পারে।
তিন. ইন্টারেক্টিভ টিউটরিং : মূল ধারণাগুলো আরও ভালোভাবে বোঝার জন্য লেকচারের উপকরণের ওপর ভিত্তি করে অনুশীলনমূলক কুইজ বা ফ্ল্যাশকার্ড তৈরি করতে এআই টুল ব্যবহার করা যেতে পারে।
চার. ভাষা চর্চা : ইংরেজিসহ বিদেশি ভাষার শিখতে বা একাডেমিক লেখা অনুবাদ করতে এআই টুল ব্যবহার করতে পারে শিক্ষার্থীরা। এতে তাদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি পাবে।
পাঁচ. জটিল বিষয়বস্তুর সারসংক্ষেপ : দীর্ঘ প্রবন্ধ বা অধ্যায়ের সারাংশ তৈরি করতে এআই ব্যবহার করা যায়। এটি পরবর্তীতে শিক্ষার্থীর গভীর সমালোচনামূলক বিশ্লেষণের ভিত্তি হিসেবে কাজ করবে।
ছয়. প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় এআই : নির্দিষ্ট বিষয়ে শেখার চাহিদা মেটাতে এবং লেখাকে আরও সহজ করতে এআই ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া এআই দিয়ে শেখার উপকরণগুলো নিজেদের প্রয়োজনমতো সাজিয়ে নিতে পারে শিক্ষার্থীরা।
সাত. তথ্য যাচাই : এআইয়ের দেওয়া তথ্যে সম্ভাব্য পক্ষপাত বা ভুল শনাক্তেও বিভিন্ন টুল ব্যবহার করা যায়। এতে এআইয়ের তথ্য যাচাই করার প্রক্রিয়া একটি অপরিহার্য অনুশীলনে পরিণত হতে পারে।
আট. কল্পনাশক্তিকে উদ্দীপ্ত করতে এআই : এআই নিয়ে একটি সাধারণ উদ্বেগ হলো, শিক্ষার্থীরা এটিকে ব্যবহার করে নকল করবে এবং নিজেরা চিন্তা করার কঠিন পরিশ্রম এড়িয়ে যাবে, চ্যাটজিপিটির মতো এআই টুলগুলো শিক্ষকদেরকে তাদের শিক্ষার্থীদের দেওয়া অ্যাসাইনমেন্টগুলোর বিষয়কে পুনর্বিবেচনা করতে সত্যিই চ্যালেঞ্জ জানায়।
তবে এআইয়ের দেওয়া তথ্যের পক্ষপাতিত্ব বিশ্লেষণ এবং এর নির্ভুলতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। শিক্ষকদের অবশ্যই তাদের শিক্ষার্থীদেরকে অফিসিয়াল ও নির্ভরযোগ্য উৎস ব্যবহার করে এআই প্রদত্ত তথ্য যাচাই করতে শেখাতে হবে। এআইয়ের কোন ব্যবহারটি প্রতারণা হিসেবে গণ্য হয়, তা শিক্ষার্থীদের বোঝানোও শিক্ষকদের দায়িত্ব।

এনটিভি অনলাইন ডেস্ক