জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফরম পূরণ শুরু ১৩ মে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরমপূরণের সময়সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আগামী ১৩ মে থেকে অনলাইনে ফরম পূরণ কার্যক্রম শুরু হবে। সোমবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বর্ষের অনিয়মিত, গ্রেড উন্নয়ন এবং...