Skip to main content
NTV Online

নির্বাচন

নির্বাচন
  • অ ফ A
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • নির্বাচন
  • সংসদ নির্বাচন
এ বি এম ফজলুর রহমান, পাবনা
০৯:১৫, ২৪ ডিসেম্বর ২০২৩
আপডেট: ০৯:১৬, ২৪ ডিসেম্বর ২০২৩
এ বি এম ফজলুর রহমান, পাবনা
০৯:১৫, ২৪ ডিসেম্বর ২০২৩
আপডেট: ০৯:১৬, ২৪ ডিসেম্বর ২০২৩
আরও খবর
কানাডায় ভক্তদের তোপের মুখে সাকিব
নির্বাচন পরবর্তী সহিংসতা : জেলহাজতে উপজেলা চেয়ারম্যান
রাজবাড়ীতে ভোটকেন্দ্রে যাওয়ার পথে দুজনকে কুপিয়ে জখম
নির্বাচনে হেরে পুলিশের গাড়িতে হামলা, পরাজিত প্রার্থীসহ আটক বিজয়ী চেয়ারম্যান
৭ জানুয়ারির নির্বাচনের গুণগত মান ক্ষুণ্ন হয়েছে

পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে হামলার অভিযোগ

এ বি এম ফজলুর রহমান, পাবনা
০৯:১৫, ২৪ ডিসেম্বর ২০২৩
আপডেট: ০৯:১৬, ২৪ ডিসেম্বর ২০২৩
এ বি এম ফজলুর রহমান, পাবনা
০৯:১৫, ২৪ ডিসেম্বর ২০২৩
আপডেট: ০৯:১৬, ২৪ ডিসেম্বর ২০২৩
স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টারের নির্বাচনি কার্যালয়ে হামলা ও পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে। ছবি : এনটিভি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টারের নির্বাচনি কার্যালয়ে হামলা ও পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে। সেই সঙ্গে কথা কাটাকাটির জেরে স্থানীয় এক সাংবাদিকের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে।  

শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে এবং শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে দুই দফায় এসব হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় মামলা করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

ভুক্তভোগী সাংবাদিক আব্দুল লতিফ রঞ্জু বলেন, ‘শুক্রবার রাত ১১টার দিকে নৌকা প্রতীকের একদল সমর্থক রেলবাজার এলাকায় মিছিল করে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টারের ট্রাক প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলে। এ নিয়ে ট্রাক প্রতীকের সমর্থকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এ ঘটনার পর রাত সোয়া ২টার দিকে ব্যবসায়ী ফুরকান আলী বিশ্বাস, তার শ্বশুর এস এম আলম বাবলুর নেতৃত্বে পাঁচজন লোক আমার বাসার প্রধান ফটকে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় তারা বাসাসংলগ্ন আমার ওষুধের দোকানের সাটার ভাঙচুর করে। একপর্যায়ে দোকানের সামনে থাকা একটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে তারা চলে যায়।’

স্থানীয়রা জানান, পরদিন শনিবার দুপুরে নৌকার সমর্থকরা রেলবাজার এলাকায় ওই সাংবাদিকের বাড়ির পাশে অবস্থিত স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের নির্বাচনি অফিস ভাঙচুর করে এবং আবারও পোস্টার ছিঁড়ে ফেলে। খবর পেয়ে নির্বাচনি অনুসন্ধান কমিটি পাবনা-৩ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা যুগ্ম ও দায়রা জজ তাজউল ইসলাম, চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার হাবিবুল ইসলাম ও চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টার বলেন, ‘প্রচার-প্রচারণার শুরু থেকেই নৌকার প্রার্থীর সমর্থকরা একের পর এক হুমকি-ধমকি দিয়ে চলেছে। এখন শুরু করেছে ভাঙচুর। ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। তাদের পরাজয় নিশ্চিত জেনে মরিয়া হয়ে উঠেছে। আর নির্বাচনের বিষয় নিয়ে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর ন্যাক্কারজনক। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ করব।’

অভিযোগের বিষয়ে ফুরকান আলী বিশ্বাস বলেন, ‘আমি তো হামলা করিনি, বরং স্বতন্ত্র প্রার্থীর ছেলে ও সাংবাদিকের ভাইসহ তাদের কিছু লোক ওই রাতে আমাকেই মারধর করেছে। হামলা, ভাঙচুর করলে কি আমি এখন হাসপাতালে ভর্তি হয়ে থাকি?’

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ‘শনিবার উভয়পক্ষ পৃথক দুটি লিখিত অভিযোগ দিয়েছে। দুটি অভিযোগই মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনি সহিংসতা
১৫ ফেব্রুয়ারি ২০২৪
সংরক্ষিত নারী আসনে জাপার মনোনয়ন পেলেন সালমা ইসলাম ও নূরুন নাহার
১২ ফেব্রুয়ারি ২০২৪
নওগাঁ-২ আসনে শহীদুজ্জামান পঞ্চমবার নির্বাচিত 
১২ ফেব্রুয়ারি ২০২৪
নওগাঁ-২ আসনের নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
১২ ফেব্রুয়ারি ২০২৪
নওগাঁ-২ আসনের নির্বাচনে ভোটগ্রহণ শুরু
১২ ফেব্রুয়ারি ২০২৪
রাত পোহালেই নওগাঁ-২ আসনে ভোট
১১ ফেব্রুয়ারি ২০২৪
স্থগিত নওগাঁ-২ আসনে ভোট কাল
০৮ ফেব্রুয়ারি ২০২৪
সংরক্ষিত আসনে আওয়ামী লীগের টিকিট পেতে ফরম নিলেন ১৫৪৯ নারী
০৬ ফেব্রুয়ারি ২০২৪
নারী সংরক্ষিত আসনে ভোট ১৪ মার্চ
০৫ ফেব্রুয়ারি ২০২৪
সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল কাল
০৪ ফেব্রুয়ারি ২০২৪
সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়ন বিক্রি শুরু মঙ্গলবার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নারী আসনে বিএনপি ও স্বতন্ত্র জোটের সবার মনোনয়নপত্র বৈধ
  2. শেরপুর-৩ আসনে তিন গুণ ভোটে বিজয়ী বিএনপির রুবেল
  3. বগুড়া-৬ উপনির্বাচনে বিজয়ী বিএনপির বাদশা
  4. বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন
  5. ধানের শীষের বিজয়ী প্রার্থীকে অভিনন্দন শিশির মনিরের 
  6. রাজাপুরে বাচ্চু ও কাঁঠালিয়ায় মনির চেয়ারম্যান নির্বাচিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x