Skip to main content
NTV Online

নির্বাচন

নির্বাচন
  • অ ফ A
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • নির্বাচন
  • সংসদ নির্বাচন
সোহেল হাফিজ, বরগুনা
২১:০০, ২৫ ডিসেম্বর ২০২৩
আপডেট: ২১:০২, ২৫ ডিসেম্বর ২০২৩
সোহেল হাফিজ, বরগুনা
২১:০০, ২৫ ডিসেম্বর ২০২৩
আপডেট: ২১:০২, ২৫ ডিসেম্বর ২০২৩
আরও খবর
মাদক ক্রেতা-বিক্রেতা ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ১৯
রাজধানীতে ১৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
নির্মাণাধীন বাড়ির কাজ দেখতে গিয়ে প্রবাসীর স্ত্রী খুন
বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ যুবক গ্রেপ্তার

নৌকায় ভোট চাওয়া বিএনপির সেই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সোহেল হাফিজ, বরগুনা
২১:০০, ২৫ ডিসেম্বর ২০২৩
আপডেট: ২১:০২, ২৫ ডিসেম্বর ২০২৩
সোহেল হাফিজ, বরগুনা
২১:০০, ২৫ ডিসেম্বর ২০২৩
আপডেট: ২১:০২, ২৫ ডিসেম্বর ২০২৩
বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বিএনপিসমর্থিত চেয়ারম্যান মতিউর রহমান রাজাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ছবি : এনটিভি

বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের জনসভায় নৌকায় ভোট চাওয়া নাশকতার চেষ্টা মামলার আসামি সাবেক বিএনপিনেতা মতিউর রহমান রাজাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আলম।

মতিউর রহমান রাজা বদরখালী ইউনিয়নের বিএনপিসমর্থিত চেয়ারম্যান। তিনি জেলা বিএনপির (হালিম-নজরুল) কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া বরগুনা জেলা শ্রমিক দলের সভাপতি প্রার্থীও ছিলেন তিনি।

চলতি বছরের নভেম্বর মাসে পুলিশ বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে নাশকতার চেষ্টার অভিযোগে বরগুনা জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় একটি মামলা হয়। ওই মামলায় মতিউর রহমান রাজাকেও আসামি করা হয়। এ মামলার পলাতক আসামি ছিলেন তিনি।

গতকাল রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের গৌরীচন্না মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বরগুনা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের জনসভায় বক্তব্য দেন মতিউর রহমান রাজা। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে নৌকা প্রতীকে ভোট দিতে আহ্বান জানান তিনি।

মতিউর রহমান রাজা তাঁর বক্তব্যে বদরখালী ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট নৌকায় দেওয়া হবে, নয়তো চেয়ারম্যান পদ থেকে তিনি অব্যাহতি নেবেন; এমন অঙ্গীকারও করেন।

এরপর থেকে আলোচনায় আসেন এই ইউপি চেয়ারম্যান মতিউর রহমান রাজা। এ ঘটনায় সংবাদ প্রকাশ হয় গণমাধ্যমে। এরপরই তৎপর হয় পুলিশ।

এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি মতিউর রহমান রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান বিএনপিনেতা বরগুনা
০৯ এপ্রিল ২০২৬
মোটরসাইকেলসহ আন্তজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার
০৯ এপ্রিল ২০২৬
আ.লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
০৮ এপ্রিল ২০২৬
হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩
০৬ এপ্রিল ২০২৬
মাদক কিটামিনের ল্যাবসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার
০৬ এপ্রিল ২০২৬
হত্যাচেষ্টা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
০৫ এপ্রিল ২০২৬
হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
০৪ এপ্রিল ২০২৬
চুরির অপবাদে দুই শিশুকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ১
০৩ এপ্রিল ২০২৬
পোরশায় ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৪
০৩ এপ্রিল ২০২৬
মাদক নিরাময় কেন্দ্রে অনিয়ম, পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২
০১ এপ্রিল ২০২৬
শ্রীমঙ্গলে জুনায়েদ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল
  2. নারী আসনে বিএনপি ও স্বতন্ত্র জোটের সবার মনোনয়নপত্র বৈধ
  3. ভোট পুনর্গণনার দাবিতে পাবনা-৩ ও ৪ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও
  4. নির্বাচন নিয়ে ইসির শতভাগ প্রস্তুতি, নজর ভোটারের আস্থায়
  5. রাজাপুরে বাচ্চু ও কাঁঠালিয়ায় মনির চেয়ারম্যান নির্বাচিত
  6. ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x