Skip to main content
NTV Online

নির্বাচন

নির্বাচন
  • অ ফ A
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • নির্বাচন
  • সংসদ নির্বাচন
কাকন রেজা, শেরপুর
১৯:৪০, ০৫ মার্চ ২০২৬
আপডেট: ১৯:৪৪, ০৫ মার্চ ২০২৬
কাকন রেজা, শেরপুর
১৯:৪০, ০৫ মার্চ ২০২৬
আপডেট: ১৯:৪৪, ০৫ মার্চ ২০২৬
আরও খবর
ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচনের ভোটগণনা স্থগিত
নেপালের নির্বাচনে বলেন্দ্র শাহর দল আরএসপি’র নিরঙ্কুশ জয়
বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন, আইনশৃঙ্খলা নিয়ে ইসির বৈঠক বুধবার
মোজতবা খামেনির নির্বাচন নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ইসরায়েল
নেপালে নিরঙ্কুশ জয়ের পথে বলেন্দ্র শাহর দল আরএসপি

শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতায় বৈধতা পেল ৫ প্রার্থীর মনোনয়নপত্র

কাকন রেজা, শেরপুর
১৯:৪০, ০৫ মার্চ ২০২৬
আপডেট: ১৯:৪৪, ০৫ মার্চ ২০২৬
কাকন রেজা, শেরপুর
১৯:৪০, ০৫ মার্চ ২০২৬
আপডেট: ১৯:৪৪, ০৫ মার্চ ২০২৬
শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। ছবি : এনটিভি

জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে বাতিল হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান মাসুদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

এ নিয়ে শেরপুর-৩ আসনে মোট পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় টিকে রইলেন।

এ আসনে বৈধ অন্য প্রার্থীরা হলেন বিএনপি মননোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলনের (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা।

আগামী ১৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য রয়েছে। পরের দিন ১৫ মার্চ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তবে বৈধ প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপিনেতা আমিনুল ইসলাম বাদশা বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

মনোনয়নপত্র বাছাইকালে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভুইয়া, জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান মাসুদ, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, ১৫ মার্চ প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইতোমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করেছে জেলা নির্বাচন অফিস।

অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া বলেন, শেরপুর-৩ আসনে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ প্রস্তুতি নিয়েছে।

গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় এ আসনের নির্বাচন প্রথমে স্থগিত ও পরে বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর আগামী ৯ এপ্রিল নির্বাচনে ভোটগ্রহণের দিন ধার্য করে নতুন করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সংসদ নির্বাচন নির্বাচন মনোনয়নপত্র
০৯ ডিসেম্বর ২০২৫
ভোট দিতে দুই লাখ ৭৫ হাজার প্রবাসীর নিবন্ধন
০৭ ডিসেম্বর ২০২৫
ভোটের দায়িত্ব পাচ্ছেন না বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা
০৭ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাচ্ছেন সিইসিসহ কমিশনাররা 
০৭ ডিসেম্বর ২০২৫
ভোটের সময় বাড়বে এক ঘণ্টা
০৩ ডিসেম্বর ২০২৫
ভোট দিতে ১ লাখ ৫৫ হাজার প্রবাসীর নিবন্ধন
০২ ডিসেম্বর ২০২৫
৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট
২৯ নভেম্বর ২০২৫
প্রতীকী গণভোট, ব্যালট পেপারে যেসব প্রশ্ন 
২২ নভেম্বর ২০২৫
আগামী নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পুনঃসূচনা হবে : ইসি সানাউল্লাহ
১৮ অক্টোবর ২০২৫
জাতীয় নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে : সিইসি
২৬ আগস্ট ২০২৫
সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ঢাকা অঞ্চলের শুনানি চলছে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতায় বৈধতা পেল ৫ প্রার্থীর মনোনয়নপত্র
  2. বাবার রাজনীতির পতাকা মেয়ে আফরোজা খানম রিতার হাতে
  3. ২২ হাজার ভোট পেয়েও জামানত হারালেন ডা. মণীষা
  4. সংসদে নওগাঁর ছয় নতুন মুখ
  5. নারায়ণগঞ্জে সাবেক প্রতিমন্ত্রীসহ ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
  6. ধানের শীষের বিজয়ী প্রার্থীকে অভিনন্দন শিশির মনিরের 

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x