Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:৪০, ০৯ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৩:৪৬, ০৯ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:৪০, ০৯ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৩:৪৬, ০৯ ডিসেম্বর ২০২৫
আরও খবর
শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতায় বৈধতা পেল ৫ প্রার্থীর মনোনয়নপত্র
১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত করল বিএমডিসি
জনগণের ম্যান্ডেট আদালতে নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করবেন না : নাহিদ
চার আসনে ভোট কারচুপির অভিযোগ, নির্বাচনি সরঞ্জাম ইসির হেফাজতে রাখার নির্দেশ
জাতীয় ভোটার দিবসের কর্মসূচি স্থগিত করল ইসি

ভোট দিতে দুই লাখ ৭৫ হাজার প্রবাসীর নিবন্ধন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:৪০, ০৯ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৩:৪৬, ০৯ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:৪০, ০৯ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৩:৪৬, ০৯ ডিসেম্বর ২০২৫
ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত দুই লাখ ৭৫ হাজার ৭৫ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা পৌনে ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ এ নিবন্ধনকারীদের মধ্যে দুই লাখ ৫২ হাজার ৯৭৩ জন পুরুষ ভোটার ও ২২ হাজার ১০২ জন নারী ভোটার রয়েছেন।

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ ৭৪ হাজার ৮৭৬ জন, যুক্তরাষ্ট্রে ২০ হাজার ৩৪০ জন, কাতারে ১৯ হাজার ৩৬১ জন, সংযুক্ত আরব আমিরাতে ১৬ হাজার ৯০১ জন, মালয়েশিয়ায় ১৫ হাজার ১৬২ জন, সিঙ্গাপুরে ১৪ হাজার ৮৫ জন, যুক্তরাজ্যে ১২ হাজার ৭৫৯ জন, ওমানে ৯ হাজার ৯৮৪ জন, কানাডায় ৯ হাজার ৬৪৪ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৫৬৭ জন, ইতালিতে ৯ হাজার ১৬৪ ও অস্ট্রেলিয়ায় আট হাজার ১৩১ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে নিবন্ধন করতে পারবেন।

এ বিষয়ে ইসি জানায়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ভোটারগণ নির্বাচনি তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ-এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ বিষয়ে ইসি থেকে এক বার্তায় বলা হয়েছে, পোস্টাল ব্যালট পেতে হলে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় আপনার অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা প্রদান করুন। প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিত জনের ঠিকানা প্রদান করুন। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান ব্যতিরেকে পোস্টাল ব্যালট পেপার ভোটারগণের কাছে প্রেরণ করা সম্ভব হবে না।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন, সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা প্রদান করা অপরিহার্য।

সংসদ নির্বাচন গণভোট ভোট নিবন্ধন

সংশ্লিষ্ট সংবাদ: সংসদ নির্বাচন

০৫ মার্চ ২০২৬
শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতায় বৈধতা পেল ৫ প্রার্থীর মনোনয়নপত্র
০২ ফেব্রুয়ারি ২০২৬
২৫ দিনে ১৮ লাখ টাকা অর্থদণ্ড, মামলা ১৭৬
২৬ জানুয়ারি ২০২৬
দুই আসনেই প্রার্থিতা ফিরে পেলেন ড. সাফিউর রহমান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিগগিরই ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে : সহকারী হাইকমিশনার
  2. ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
  3. তেল বিক্রিতে অনিয়ম, কুমিল্লায় ফিলিং স্টেশনকে জরিমানা
  4. বজ্রপাতে দুই কৃষক নিহত, আহত ৪
  5. ভুয়া ক্লিনিকের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধ করতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  6. স্কুলের প্রবেশপথে প্রতিবন্ধক, শিক্ষার্থীরা বিপাকে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x