Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:২১, ২৭ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:২১, ২৭ অক্টোবর ২০২৬
আরও খবর
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৭৪ হাজার ৫৯৪
শেষ হচ্ছে কি নেতানিয়াহু অধ্যায়? বিকল্প কী হতে পারে?
প্রথম পোপ হিসেবে মার্কিন নির্বাচনে ভোট দিলেন চতুর্দশ লিও
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত এক দলের
নেতানিয়াহু ও আইজেনকোট : ইসরায়েলের সামনে কোন পথ খোলা?

ইসরায়েলের নির্বাচনে ৫০ বছরের মধ্যে রেকর্ড উপস্থিতি, ফিলিস্তিনি নাগরিকদের ঢল

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:২১, ২৭ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:১৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:২১, ২৭ অক্টোবর ২০২৬

ইসরায়েলের জাতীয় নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট পড়েছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল পর্যন্ত প্রায় ৪৫ শতাংশ (৪৪.৯ শতাংশ) ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা গত ৫০ বছরের মধ্যে দুপুর ২টা পর্যন্ত সর্বোচ্চ ভোটার উপস্থিতির রেকর্ড। খবর আল জাজিরার।

১৯৭৩ সালের ঐতিহাসিক যুদ্ধের সময় অনুষ্ঠিত নির্বাচনের পর দেশটিতে আর কখনো এত কম সময়ে এত বিপুল পরিমাণ ভোট পড়েনি। ২০২২ সালের সর্বশেষ নির্বাচনের তুলনায় এবার একই সময়ে ভোটার উপস্থিতির হার ৬ শতাংশ বেশি।

বিশ্লেষকরা মনে করছেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা এবং পরবর্তী যুদ্ধ ও রাজনৈতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে এই নির্বাচনকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর এক ধরনের ‘গণভোট’ হিসেবে দেখছেন ভোটাররা।

ভোটের মাঠে প্রভাব ও থ্রেশহোল্ড সমীকরণ

উচ্চ ভোটার উপস্থিতির ফলে নির্বাচনে জয়ের সমীকরণ জটিল হয়ে পড়েছে। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে প্রবেশের জন্য যেকোনো দলকে অন্তত ৩.২৫ শতাংশ ভোট (থ্রেশহোল্ড) পেতে হয়। ভোটার উপস্থিতি বাড়ায় এই থ্রেশহোল্ড অতিক্রম করতে আগের চেয়ে অনেক বেশি একক ভোটের প্রয়োজন হবে, যা ছোট দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

ফিলিস্তিনি ভোটারদের রেকর্ড উপস্থিতি ও নেতানিয়াহুর হুঁশিয়ারি

ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যে নেতানিয়াহু তার সমর্থকদের উদ্দেশ্যে এক বার্তায় বলেন, বামপন্থি বিরোধী শিবির ও ইসরায়েলি ফিলিস্তিনি নাগরিকদের (মোট জনসংখ্যার প্রায় পাঁচ ভাগের এক ভাগ) কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। সমর্থকদের কেন্দ্রে যাওয়ার আকুল আবেদন জানিয়ে তিনি বলেন, এটি একটি ভাগ্য নির্ধারণী মুহূর্ত। আপনারা ভোট কেন্দ্রে আসুন।

অন্যদিকে, ফিলিস্তিনি প্রার্থী আহমেদ তিবি জানান, ফিলিস্তিনি ভোটাররা অভূতপূর্ব সংখ্যায় ভোটকেন্দ্রে উপস্থিত হচ্ছেন।

বৈরি আবহাওয়া ও অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া, প্রবল বৃষ্টিপাত ও বন্যার সতর্কতার মধ্যেও ভোটকেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে। তবে মানবাধিকার সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর সিভিল রাইটস ইন ইসরায়েল’ অভিযোগ করেছে, অন্তত ১৮টি ফিলিস্তিন-অধ্যুষিত এলাকায় কৃত্রিমভাবে ভোটগ্রহণে দেরি করা হচ্ছে।

নেগেভ মরুভূমির একটি সেন্টারে অতিরিক্ত পুলিশ ও ন্যাশনাল গার্ড মোতায়েন করে ভোটারদের বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও সংস্থাটি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে।

ইসরায়েল নির্বাচন ভোটার রেকর্ড ভোট বেনিয়ামিন নেতানিয়াহু

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল

৩১ অক্টোবর ২০২৬
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত এক দলের
৩০ অক্টোবর ২০২৬
ইসরায়েলে ভোট গণনা শেষ : আরব দলগুলোর চমকপ্রদ উত্থান
২৯ অক্টোবর ২০২৬
পরাজয় নিশ্চিত জেনে ভোট চুরির অভিযোগ তুলল নেতানিয়াহুর দল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভোট চুরির জন্য সিইসি জ্ঞানেশকে জেলে যেতে হবে : রাহুল গান্ধী
  2. যুদ্ধ শুরু হলে তা হবে দীর্ঘস্থায়ী ও ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে : ইরান
  3. দিল্লিতে বিরোধী দলের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশের পদত্যাগ দাবি
  4. ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিলেন মোজতবা খামেনি
  5. ১০ মিনিটের মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র
  6. জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x