Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • উত্তর আমেরিকা
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১৫, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:২৮, ০১ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১৫, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:২৮, ০১ নভেম্বর ২০২৬
আরও খবর
বিশ্বজুড়ে ৫০০ কোটি পার ‘দৃশ্যম ৩’, অজয়ের ক্যারিয়ারে নতুন রেকর্ড
‘রণবালি’ মুক্তির আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজয়-রাশমিকার সাক্ষাৎ
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য ও সম্প্রচারমন্ত্রী
প্রেমনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে রিট
নতুন জেমস বন্ড নিয়ে বড় ইঙ্গিত, চূড়ান্ত কি জ্যাক লোডেন?

জেমস বন্ডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে মৃতদের স্মরণ উৎসব

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১৫, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:২৮, ০১ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১৫, ০১ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:২৮, ০১ নভেম্বর ২০২৬
৩১ অক্টোবর মেক্সিকো সিটিতে ‘ডে অফ দ্য ডেড’ শোভাযাত্রায় মানুষ অংশ নিচ্ছে। ছবি: এএফপি

মেক্সিকোর শতাব্দীপ্রাচীন ‘ডে অব দ্য ডেড’ বা মৃতদের স্মরণ উৎসবের ঐতিহ্যবাহী উদ্‌যাপনে নতুন মাত্রা যোগ করেছে জেমস বন্ডের সিনেমা। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘স্পেক্টর’ সিনেমার একটি দৃশ্য থেকে অনুপ্রাণিত হয়ে মেক্সিকো সিটিতে শুরু হয়েছিল এই বর্ণাঢ্য প্যারেড। স্থানীয় সময় শনিবার (৩১ অক্টােবর) আয়োজনটির দশম বার্ষিকীতে বিশাল কঙ্কাল, সুসজ্জিত গাড়ি ও বিচিত্র পোশাকে সজ্জিত শিল্পীদের পদচারণায় মুখর হয়ে ওঠে রাজধানীর রাজপথ। খবর এএফপির।

‘ডে অব দ্য ডেড’ মেক্সিকোর একটি ঐতিহ্যবাহী উৎসব। প্রাক-কলম্বীয় সংস্কৃতি ও খ্রিষ্টীয় ‘অল সেইন্টস ডে’র ঐতিহ্যের মিশেলে এদিন প্রয়াত স্বজনদের স্মরণ করেন দেশটির মানুষ। সাধারণত পরিবারের সদস্যরা কবরস্থানে যান এবং প্রয়াত স্বজনদের পছন্দের খাবার ও নানা সামগ্রী দিয়ে বাড়িতে বিশেষ বেদি সাজান।

তবে ২০১৫ সালের জেমস বন্ড সিরিজের ‘স্পেক্টর’ সিনেমা এই উৎসবের উদ্‌যাপনে নতুন অনুষঙ্গ যোগ করে। সিনেমার শুরুতে ব্রিটিশ গোয়েন্দা জেমস বন্ডকে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলে মৃত মানুষের সাজে সজ্জিত মানুষের ভিড়ের মধ্য দিয়ে হেঁটে যেতে দেখা যায়। ওই দৃশ্য থেকেই শহরে প্যারেড আয়োজনের ধারণা আসে।

শনিবারের আয়োজনে বিশাল আকৃতির কঙ্কাল, বর্ণিল শোভাযাত্রার গাড়ি, পালকযুক্ত মুকুট ও মুখোশ পরা শিল্পীরা অংশ নেন। সংগীতশিল্পী ও অ্যাক্রোব্যাটদের পরিবেশনায় শহরের প্রধান সড়কগুলো উৎসবমুখর হয়ে ওঠে।

পর্তুগালের ৩২ বছর বয়সী পর্যটক আনা সুয়ারেস প্যারেড দেখে মুগ্ধতা প্রকাশ করেন। এএফপিকে তিনি বলেন, মানুষের আনন্দ, পোশাক ও ফুল- সবকিছুই অসাধারণ। যারা আর বেঁচে নেই, তাদের স্মরণে মানুষ একসঙ্গে হচ্ছে, এটি দারুণ অভিজ্ঞতা।

যুক্তরাষ্ট্রের ৩৭ বছর বয়সী পর্যটক ইসাবেল হ্যালসি বলেন, আয়োজনটি রঙিন, নাটকীয় এবং নানা দেশের ও ব্যক্তিত্বের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। পুরো পরিবেশটি দারুণ লেগেছে।

২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত মেক্সিকো সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করা মিগেল অ্যাঞ্জেল মানসেরা ২০১৬ সালে প্রথম প্যারেড আয়োজন করেন। তার ভাষ্য, আয়োজনটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। মানুষ বারবার জানতে চাইতে থাকে, পরবর্তী প্যারেড কবে হবে।

এবারের আয়োজনে মেক্সিকো ও বিদেশ থেকে পাঁচ লাখের বেশি দর্শকের সমাগম হবে বলে আশা করেছিল নগর কর্তৃপক্ষ। একই সপ্তাহান্তে শহরে ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হওয়ায় পর্যটকদের উপস্থিতি আরও বেড়েছে।

বন্ড সিনেমায় ব্যবহৃত বিশাল আকৃতির কয়েকটি মূর্তি ২০১৬ সালের প্রথম প্যারেডেও স্থান পেয়েছিল। মানসেরা বলেন, আয়োজনটি এখন অনেক বড় পরিসর পেয়েছে। এটি নিয়ে তিনি গর্বিত।

এবারের উৎসব উপলক্ষে রাজধানীর প্রধান চত্বর জোকালোতে স্থাপন করা হয়েছে ১১ তলা ভবনের সমান উঁচু ‘ক্যাটরিনা’ ভাস্কর্য। ক্যাটরিনা হলো অভিজাত পোশাকে সজ্জিত নারী কঙ্কালের একটি জনপ্রিয় প্রতীকী চরিত্র।

তবে উৎসবের ব্যাপক জনপ্রিয়তা নিয়ে প্রশ্নও উঠেছে। ইবেরো-আমেরিকান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রবার্তো মনতালভো বলেন, একসময় তুলনামূলক ঘরোয়া ও পারিবারিক পরিসরে উদ্‌যাপিত এই উৎসব এখন গণ-আয়োজনে পরিণত হয়েছে।

তার মতে, পর্যটকদের ভিড়ে এখন কিছু কবরস্থানে পরিবারের সদস্যদের সঙ্গে জায়গা ভাগাভাগি করতে হচ্ছে দর্শনার্থীদের। এ পরিস্থিতিতে প্রশ্ন উঠছে- পর্যটকদের জন্য ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান বদলাবে, নাকি দর্শনার্থীদেরই সেই ঐতিহ্যের সঙ্গে মানিয়ে নিতে হবে?

মেক্সিকো জেমস বন্ড সিনেমা

সংশ্লিষ্ট সংবাদ: মেক্সিকো

০৫ সেপ্টেম্বর ২০২৬
মেক্সিকোয় ক্ষমতাসীন দলের আইনপ্রণেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
২৮ জুলাই ২০২৬
মেক্সিকোর প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছে গুলি, নিহত ১
১৭ জুলাই ২০২৬
মেক্সিকোতে ৭.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইয়েমেনে নতুন সংঘাতে বাস্তুচ্যুত ৩ লাখ, ঝুঁকিতে ৬ হাজার অন্তঃসত্ত্বা
  2. জার্মানির নানা শহরে ব্যাপক ‘জেন জি’ বিক্ষোভ
  3. ইন্ডিয়া জোটের ‘জনতার অভিশংসনে’ সিইসি জ্ঞানেশের বিচার দাবি
  4. মার্কিন সম্ভাব্য হামলার জবাবে বড় প্রস্তুতি ইরানের
  5. কড়া নিরাপত্তায় ফ্রান্সে হাজারো মানুষের বিক্ষোভ
  6. ভ্যান্সের চিঠিকে ‘ইতিবাচক পদক্ষেপ’ বললেন আরাঘচি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x