হাইতিতে দলবদ্ধ হামলায় নিহত ৭০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

ক্যারিবীয় দেশ হাইতিতে সশস্ত্র দলবদ্ধ হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৩০ জন। দেশটির একটি মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল আর্টিবোনাইট প্রদেশের পেতিত-রিভিয়েরে এলাকার আশপাশে এই হামলা চালানো হয়। স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তাদের বরাতে জানা গেছে, রোববার (২৯ মার্চ) ভোরে জ্যঁ-দেনি এলাকার গ্রামগুলোতে হামলা শুরু হয় এবং সোমবার (৩০ মার্চ) ভোর পর্যন্ত...