Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • উত্তর আমেরিকা
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ৩১ মার্চ ২০২৬
আপডেট: ০৮:২৬, ৩১ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ৩১ মার্চ ২০২৬
আপডেট: ০৮:২৬, ৩১ মার্চ ২০২৬
আরও খবর
মাদারীপুরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
বেসামরিক স্থাপনা লক্ষ্য করে মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের ক্ষোভ
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১২৬৮
বাউফলে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
লরি-অটোরিকশা সংঘর্ষে প্রভাষকসহ নিহত ২

হাইতিতে দলবদ্ধ হামলায় নিহত ৭০, বাস্তুচ্যুত হাজারো মানুষ

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ৩১ মার্চ ২০২৬
আপডেট: ০৮:২৬, ৩১ মার্চ ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ৩১ মার্চ ২০২৬
আপডেট: ০৮:২৬, ৩১ মার্চ ২০২৬

ক্যারিবীয় দেশ হাইতিতে সশস্ত্র দলবদ্ধ হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৩০ জন। দেশটির একটি মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে। 

দেশটির গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল আর্টিবোনাইট প্রদেশের পেতিত-রিভিয়েরে এলাকার আশপাশে এই হামলা চালানো হয়। স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তাদের বরাতে জানা গেছে, রোববার (২৯ মার্চ) ভোরে জ্যঁ-দেনি এলাকার গ্রামগুলোতে হামলা শুরু হয় এবং সোমবার (৩০ মার্চ) ভোর পর্যন্ত তা অব্যাহত থাকে। হামলাকারীরা ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক তাণ্ডব চালায়। খবর আল জাজিরার। 

মানবাধিকার সংগঠন ‘ডিফেন্সার্স প্লাস’ জানিয়েছে, সহিংসতায় প্রায় ছয় হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, হামলার আগের কয়েকদিনেই দুই হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন।

পুলিশ শুরুতে ১৬ জন নিহত ও ১০ জন আহত হওয়ার কথা জানালেও পরে বেসামরিক সুরক্ষা সংস্থার প্রাথমিক প্রতিবেদনে নিহত ১৭ এবং আহত ১৯ জনের কথা বলা হয়।

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র জানিয়েছেন, সংস্থাটির হাইতি মিশন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিহতের সংখ্যা ১০ থেকে ৮০ জনের মধ্যে হতে পারে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ পাওয়া গেছে। তিনি এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানান।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, নিরাপত্তা বাহিনীর যথাযথ প্রতিক্রিয়ার অভাব এবং আর্টিবোনাইট অঞ্চলকে সশস্ত্র গোষ্ঠীর হাতে ছেড়ে দেওয়া সরকারের দায়িত্বহীনতার প্রমাণ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তায় ‘গ্রান গ্রিফ’ গ্যাংয়ের নেতা লাকসন এলান এই হামলার দায় স্বীকার করেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি দাবি করেন, প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর হামলার প্রতিশোধ হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে।

হাইতির জাতীয় পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে তিনটি সাঁজোয়া যান পাঠায়, তবে গ্যাং সদস্যদের খোঁড়া গর্তের কারণে অগ্রসর হতে দেরি হয়। পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় এবং বহু ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

পুলিশ আরও জানিয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। পালিয়ে যাওয়া গ্যাং সদস্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

সংস্থাটির হিসাবে, অন্তত ৫০টি ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সাল থেকে হাইতিতে প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। সশস্ত্র গ্যাংগুলোর ক্ষমতা ও প্রভাব বাড়তে থাকায় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে।

‘গ্রান গ্রিফ’সহ একাধিক গ্যাংকে যুক্তরাষ্ট্র ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছে। এসব গোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, চুরি এবং অস্ত্র ও মাদক পাচারের অভিযোগ রয়েছে।

ক্রমবর্ধমান সহিংসতায় ইতোমধ্যে দেশটিতে প্রায় ১৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা সংকটকে আরও গভীর করে তুলেছে।

হাইতি হামলা নিহত বাস্তুচ্যুত

সংশ্লিষ্ট সংবাদ: হাইতি

১২ মার্চ ২০২৪
হাইতির অনির্বাচিত প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির পদত্যাগ
০৪ জুলাই ২০২৩
হাইতির জন্য ফের সহযোগিতার আহ্বান জাতিসংঘ প্রধানের
০৪ জুলাই ২০২৩
হাইতির জন্য সহযোগিতার আহ্বান জাতিসংঘ প্রধানের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণ
  2. নিউইয়র্কে আবর্জনার ট্রাকে ধাক্কা খেয়ে বাংলাদেশি তরুণী নিহত
  3. ৫৩ বছরে প্রথমবার চাঁদের দিকে মানুষ পাঠাচ্ছে নাসা
  4. জ্বালানি সংকটে কিউবাকে সহায়তা দেবে রাশিয়া : ক্রেমলিন
  5. আলোচনা ব্যর্থ হলে ইরানের জ্বালানি স্থাপনা ধ্বংসের হুমকি ট্রাম্পের
  6. জোর করে কেন হরমুজ প্রণালি খুলতে পারছেন না ট্রাম্প?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x