Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • উত্তর আমেরিকা
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:২৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:২৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত বেড়ে ২১
ইতালিতে ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
নেত্রকোনায় বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থীর বাড়িতে জেলা প্রশাসক
সম্পত্তি নিয়ে বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

সহিংসতা ঠেকাতে মেক্সিকোতে সেনা মোতায়েন

এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:২৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:২৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
মেক্সিকান সেনাবাহিনীর সদস্যরা ২৩ ফেব্রুয়ারি মোরেলিয়া-পাটজকুয়ারো হাইওয়েতে একটি নিরাপত্তা চৌকি পরিচালনা করছেন। ছবি : এএফপি

শীর্ষ মাদক কার্টেল নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস ওরফে ‘এল মেনচো’ নিহত হওয়ার পর মেক্সিকোতে সহিংসতা ছড়িয়ে পড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশটির সরকার সারা দেশে প্রায় সাড়ে নয় হাজার সেনা মোতায়েন করেছে।

মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী রিকার্দো ত্রেভিয়া জানান, সোমবার (২৩ ফেব্রুয়ারি) পশ্চিমাঞ্চলে অতিরিক্ত দুই হাজার ৫০০ সেনা পাঠানো হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) থেকে এ পর্যন্ত মোট প্রায় নয় হাজার ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে। খবর বিবিসির।

জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর প্রধান এল মেনচোকে রোববার জালিস্কো অঙ্গরাজ্যে বিশেষ বাহিনী গ্রেপ্তার করে। পরে সামরিক হেফাজতে নেওয়ার পরপরই তিনি মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অন্তত ২০টি অঙ্গরাজ্যে সহিংসতা শুরু হয়।

নিরাপত্তামন্ত্রী ওমর গার্সিয়া হারফুচ জানান, সহিংসতার ঘটনায় জালিস্কোতে ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ সদস্য নিহত হয়েছেন। এছাড়া এক কারারক্ষী, এক প্রসিকিউটর দপ্তরের কর্মকর্তা এবং এল মেনচোর সংগঠনের অন্তত ৩০ সদস্য নিহত হয়েছেন।

প্রতিরক্ষামন্ত্রী ত্রেভিয়ার ভাষ্য অনুযায়ী, এক ঘনিষ্ঠ নারীসঙ্গীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে নিরাপত্তা বাহিনী তাকে অনুসরণ করে। গ্রেপ্তারের সময় তার দেহরক্ষীদের সঙ্গে গোলাগুলিতে তিনি গুরুতর আহত হন এবং তাপালপা শহর থেকে মেক্সিকো সিটিতে নেওয়ার পথে মারা যান এল মেনচো।

অভিযানে এল মেনচোর ছয় দেহরক্ষী নিহত ও তিন সেনাসদস্য আহত হন।

এল মেনচোর মৃত্যুর পর কার্টেল সদস্যরা বিভিন্ন শহরে সড়ক অবরোধ করে। কোথাও রাস্তার ওপর পেরেক ও স্পাইক ছড়িয়ে দেওয়া হয়, আবার কোথাও বাস ও অন্যান্য যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। বহু ব্যাংক ও স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জালিস্কোর পুয়ের্তো ভালার্তা শহরে সামরিক হেলিকপ্টার টহলের সময় পর্যটকদের আতঙ্কিত অবস্থায় দেখা গেছে। অনেক এলাকায় স্থানীয় প্রশাসন বাসিন্দাদের ঘরে অবস্থানের নির্দেশ দেয়।

প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম সেনাবাহিনীর অভিযানকে সফল বলে প্রশংসা করেছেন এবং বলেছেন, দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই তার অগ্রাধিকার। তিনি দাবি করেন, দেশে সরকার রয়েছে, সশস্ত্র বাহিনী রয়েছে এবং সমন্বয় রয়েছে।

যুক্তরাষ্ট্র এল মেনচোর গ্রেপ্তারে সহায়তাকারী তথ্যের জন্য ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। মেক্সিকো সরকার জানিয়েছে, অভিযানে যুক্তরাষ্ট্র তথ্য সহায়তা দিলেও সরাসরি কোনো মার্কিন বাহিনী অংশ নেয়নি।

নিহত সেনা মাদক

সংশ্লিষ্ট সংবাদ: নিহত

২৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু
২৭ এপ্রিল ২০২৬
প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৩
২৬ এপ্রিল ২০২৬
নৌকায় বসা নিয়ে প্রতিপক্ষের কিল-ঘুষিতে এক ব্যক্তি নিহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ‘সবকিছু’ করবে মস্কো : পুতিন
  2. যে কারণে আরও বাড়তে পারে স্বর্ণের দাম
  3. যুক্তরাষ্ট্রকে ‘অপমান’ করেছে ইরান : জার্মান চ্যান্সেলর
  4. শান্তি আলোচনার স্থবিরতায় বাড়ল তেলের দাম, স্থিতিশীল পুঁজিবাজার
  5. বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিয়োগ
  6. আমি ধর্ষক নই : ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x