Skip to main content
NTV Online

বিনোদন

বিনোদন
  • অ ফ A
  • ঢালিউড
  • বলিউড
  • হলিউড
  • টলিউড
  • মুখোমুখি
  • টিভি
  • সংগীত
  • নৃত্য
  • মঞ্চ
  • ওয়েব সিরিজ ও ফিল্ম
  • শোক
  • সংস্কৃতি
  • স্বীকৃতি
  • শুটিং স্পট
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিনোদন
  • বলিউড ও অন্যান্য
বিনোদন ডেস্ক
১০:২০, ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:৫২, ১৪ অক্টোবর ২০২৬
বিনোদন ডেস্ক
১০:২০, ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:৫২, ১৪ অক্টোবর ২০২৬
আরও খবর
মল্লিক বাড়ির পূজায় কোয়েল, নজর কাড়ল পরিবারের রঙিন সাজ
টাইগার শ্রফকে গুলিবর্ষণের সময়ের ভিডিও প্রকাশ্যে
শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এমএমপিসি ন্যাশনাল লেন্স ফেস্ট
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণ, গাড়িচালক আহত
‘কফি উইথ করণ’ এর শেষ পর্বে শাহরুখের সঙ্গে থাকছেন কে?

বিশ্বজুড়ে ৫০০ কোটি পার ‘দৃশ্যম ৩’, অজয়ের ক্যারিয়ারে নতুন রেকর্ড

বিনোদন ডেস্ক
১০:২০, ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:৫২, ১৪ অক্টোবর ২০২৬
বিনোদন ডেস্ক
১০:২০, ১৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১০:৫২, ১৪ অক্টোবর ২০২৬

বক্স অফিসে দাপট ধরে রেখেছে অজয় দেবগণের সিনেমা ‘‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। মুক্তির পর ১২ দিন পেরিয়ে গেলেও দর্শকদের আগ্রহ ধরে রেখেছে সিনেমাটি। এ পর্যন্ত ভারতে সিনেমাটির মোট নেট আয় দাঁড়িয়েছে ৩২৩ কোটি ৫০ লাখ রুপি। আর গ্রস আয় ৩৮৭ কোটি ৮০ লাখ রুপি। অন্যদিকে, বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ছাড়িয়েছে ৫০০ কোটি রুপির ঘর।

বক্স অফিসের পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্যানুযায়ী, মুক্তির ১২তম দিনে ভারতে ১৪ হাজার ৮৪৬টি শো থেকে ৮ কোটি ৫০ লাখ রুপি নেট আয় করেছে ‘দৃশ্যম ৩’। এ নিয়ে দেশটিতে সিনেমাটির মোট নেট আয় ৩২৩ কোটি ৫০ লাখ রুপি এবং গ্রস আয় ৩৮৭ কোটি ৮০ লাখ রুপি।

এদিকে, আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে সিনেমাটি। মুক্তির ১২তম দিনে বিদেশের বাজার থেকে ২ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে সিনেমাটি। এতে বিদেশের বাজারে এর মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১১৪ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় ৫০১ কোটি ৮০ লাখ রুপি।

চলতি বছরের সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় ‘ধুরন্ধর ২’-এর পর দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে ‘দৃশ্যম ৩’। একই সঙ্গে এটি অজয় দেবগণের ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে। ভারতে ৩০০ কোটি রুপির বেশি নেট আয় করা এটিই অভিনেতার প্রথম সিনেমা।

তবে আগামী ১৬ অক্টোবর বেশ কয়েকটি নতুন হিন্দি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। ফলে নতুন সিনেমাগুলোর ভিড়ে বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ নিজের অবস্থান কতটা ধরে রাখতে পারে, এখন সেদিকেই নজর চলচ্চিত্রসংশ্লিষ্টদের।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির জন্য লেখা তার রিভিউতে চলচ্চিত্র সমালোচক শৈবাল চ্যাটার্জি লিখেছেন, অজয় দেবগণ ও জয়দীপ আহলাওয়াতের অভিনয়ের প্রশংসনীয়। 

তাঁর মতে, অজয় দেবগণ প্রত্যাশা পূরণ করেছেন, আর জয়দীপ আহলাওয়াতের অভিনয় সিনেমাটিতে বাড়তি গভীরতা যোগ করেছে, যা দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে।

সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক। প্রযোজনায় রয়েছে প্যানোরামা স্টুডিওস ও স্টার স্টুডিও১৮।  ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’-এর সিক্যুয়েল এটি। তবে পূর্বের সিক্যুয়েলগুলোর মতো এটি সরাসরি মালয়ালম সংস্করণের সঙ্গে যুক্ত নয়, বরং এর গল্প সম্পূর্ণ মৌলিক।

সিনেমাটিতে অজয় দেবগণ ছাড়াও অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, প্রকাশ রাজ ও ইশিতা দত্ত।

প্রসঙ্গত, ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালের ৩১ জুলাই।

সূত্র: এনডিটিভি

বিনোদন বলিউড অজয় দেবগণ দৃশ্যম ৩ সিনেমা

সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

১৯ অক্টোবর ২০২৬
মল্লিক বাড়ির পূজায় কোয়েল, নজর কাড়ল পরিবারের রঙিন সাজ
১৮ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এমএমপিসি ন্যাশনাল লেন্স ফেস্ট
১৭ অক্টোবর ২০২৬
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত অভিনেত্রী ভানিজা সাত্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মল্লিক বাড়ির পূজায় কোয়েল, নজর কাড়ল পরিবারের রঙিন সাজ
  2. প্রীতমের সঙ্গে বিচ্ছেদের পর ক্যামেরাবন্দি হয়ে কী ছবি শেয়ার করলেন শেহতাজ?
  3. স্পটিফাইয়ে এক বছরে ১০ বিলিয়ন স্ট্রিম, ব্যান্ড হিসেবে ইতিহাস গড়ল বিটিএস
  4. মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির ‘আইসক্রিম’
  5. টাইগারের ওপর হামলার নেপথ্যে কে? মুখ খুললেন মা আয়েশা
  6. স্বামীর সঙ্গে তনুশ্রীর প্রথম পুজো, ফ্রেমবন্দি অনির্বাণও

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x