যুদ্ধ শুরু হলে তা হবে দীর্ঘস্থায়ী ও ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে : ইরান
ইরানের ওপর কোনো ধরনের হামলা চালানো হলে তার ‘আনুপাতিক, নির্ণায়ক ও সুদূরপ্রসারী প্রভাব বিস্তারকারী জবাব’ দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মেহরাদ আখলাঘি। খবর আল জাজিরার।
প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, যারা হুমকি দিচ্ছে, তারা ইরানের আত্মরক্ষামূলক জবাবের পরিধি, সময় বা পরিণতি নির্ধারণ করতে পারবে না।
চলতি বছরের শুরুর দিকে ঘটা সংঘাতের কথা উল্লেখ করে ইরানি কর্মকর্তারা বারবার সতর্ক করে আসছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের চেয়ে আরও দীর্ঘস্থায়ী হতে পারে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলেই সেই যুদ্ধের সময়সীমা বা সমাপ্তি নির্ধারণ করতে পারবেন না।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আক্রমণ চালানোর পর টানা প্রায় ৪০ দিন দুপক্ষের মধ্যে তীব্র লড়াই চলে। এরপর এপ্রিলে এসে সরাসরি যুদ্ধ কিছুটা কমলেও ছোটখাটো পাল্টা হামলা ও উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক