Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২০, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:২৪, ২৪ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২০, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:২৪, ২৪ অক্টোবর ২০২৬
আরও খবর
আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের দাবিতে তেল আবিবে বিক্ষোভ
মার্কিন সম্ভাব্য হামলার জবাবে বড় প্রস্তুতি ইরানের
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৭৪ হাজার ৫৯৪
যেকোনো হুমকি মোকাবিলায় ‘তাৎক্ষণিক জবাব’ দেওয়ার নির্দেশ খামেনির
শেষ হচ্ছে কি নেতানিয়াহু অধ্যায়? বিকল্প কী হতে পারে?

ইসরায়েলের নির্বাচন যেন ‘গণহত্যার’ বিচার বিলম্বিত না করে : অ্যামনেস্টি

এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২০, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:২৪, ২৪ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৪:২০, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৪:২৪, ২৪ অক্টোবর ২০২৬
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষণা, অ্যাডভোকেসি, পলিসি ও ক্যাম্পেইন বিষয়ক সিনিয়র ডিরেক্টর এরিকা গুয়েভারা রোসাস। ফাইল ছবি

ইসরায়েলের আসন্ন নির্বাচনকে অজুহাত হিসেবে ব্যবহার করে ফিলিস্তিনিদের ওপর চলমান মানবাধিকার লঙ্ঘন ও অপরাধের জবাবদিহিতা এড়ানো বা বিলম্বিত করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আজ শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষণা, অ্যাডভোকেসি, পলিসি ও ক্যাম্পেইন বিষয়ক সিনিয়র ডিরেক্টর এরিকা গুয়েভারা রোসাস এই হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করেন। খবর আল জাজিরার। 

বার্তায় এরিকা গুয়েভারা রোসাস বলেন, ইসরায়েল যখন নির্বাচনের দিকে এগোচ্ছে, বিশ্ববাসী তখন মুখ ফিরিয়ে রাখতে পারে না। নির্বাচন ফিলিস্তিনিদের মুখোমুখি হওয়া বাস্তবতাকে মুছে ফেলতে পারে না- যার মধ্যে রয়েছে গাজায় গণহত্যা, বর্ণবাদ, অবৈধ দখলদারিত্ব, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতা ও জাতিগত নিধন।

রোসাস আরও উল্লেখ করেন, ইসরায়েলি নিয়ন্ত্রণে বসবাসকারী লাখ লাখ ফিলিস্তিনি নাগরিকের এই নির্বাচনে ভোট দেওয়ার কোনো অধিকার নেই, অথচ এই রাজনৈতিক সিদ্ধান্তগুলোই তাদের জীবন ও ভবিষ্যৎ নির্ধারণ করে।

ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব নেতাদের আন্তর্জাতিক আইনের প্রতি মনোযোগী থাকার আহ্বান জানান অ্যামনেস্টির এই জ্যেষ্ঠ কর্মকর্তা।

গুয়েভারা রোসাস বলেন, রাজনৈতিক রূপান্তর বা ক্ষমতার পরিবর্তন যেন কোনোভাবেই অপরাধের জবাবদিহিতা থেকে বিচ্যুত হওয়ার কারণ না হয়। ফিলিস্তিনে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করা, আন্তর্জাতিক আইন পুনরুদ্ধার করা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে ইসরায়েলের যেকোনো নতুন সরকারের ওপর বিশ্ব সম্প্রদায়কে চাপ আরও বৃদ্ধি করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েল নির্বাচন ফিলিস্তিন আন্তর্জাতিক অপরাধ আদালত

সংশ্লিষ্ট সংবাদ: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

২৮ আগস্ট ২০২৩
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাকে মুক্তির আহ্বান অ্যামনেস্টির
২০ জুলাই ২০২৩
বিরোধী দলের বিক্ষোভে পুলিশকে সংযম প্রদর্শনের আহ্বান অ্যামনেস্টির
০৯ ডিসেম্বর ২০২২
বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের নিপীড়নে অ্যামনেস্টির উদ্বেগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সহিংস রূপ নিল জার্মানির জেন-জি বিক্ষোভ, সন্ধ্যার পরে শুরু সহিংসতা
  2. ট্রাম্পের বাড়ির কাছে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৯
  3. যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে, ট্রাম্পের উদ্দেশ্য নিয়ে সন্দেহ : ইরান
  4. এল নিনোর প্রভাবে বলিভিয়ায় জরুরি অবস্থা জারি
  5. ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাকিস্তানের হাতে, গ্রেপ্তার সাবেক ল্যান্স নায়েক
  6. ভোট চুরির জন্য সিইসি জ্ঞানেশকে জেলে যেতে হবে : রাহুল গান্ধী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x