কন্ট্রিবিউটর হিসেবে কাজের সুযোগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলা ইনসাইডার লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘কন্ট্রিবিউটর (নিউজ প্রেজেন্টার, প্রোগ্রাম প্রেজেন্টার)’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম
কন্ট্রিবিউটর (নিউজ প্রেজেন্টার, প্রোগ্রাম প্রেজেন্টার)।
পদসংখ্যা
মোট ১০ জন।
যোগ্যতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর উপস্থাপন ও মৌখিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ২০ থেকে অনূর্ধ্ব-৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন। অথবা সিভি ই-মেইল করতে পারবেন (hr.cmlbd@gmail.com) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ
৭ অক্টোবর, ২০২০।
সূত্র : বিডিজবস

চাকরি চাই ডেস্ক