৯০৩ জনকে নিয়োগ দেবে ব্যাংকার্স সিলেকশন কমিটি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও ২টি আর্থিকপ্রতিষ্ঠান। ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে ৯০৩ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২১ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদ সংখ্যা
৯০৩ জন।
চাকরির ধরন
স্থায়ী
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়)।
কর্মস্থল
যেকোনো স্থান।
বয়স
১ এপ্রিল ২০২৬ তারিখ ২১-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ক্যারিয়ারবিষয়ক এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে অথবা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন ফি দেওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ
২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট;
বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

চাকরি চাই ডেস্ক