ওয়েভ ফাউন্ডেশনে চাকরির সুযোগ, বেতন ৪৭ হাজার টাকা
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ‘ফিল্ড কোঅর্ডিনেটর’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
পদটিতে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) অথবা স্নাতক/বিবিএ ডিগ্রিধারী হতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৪৫ বছর।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীকে ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্ত কর্মী মাসিক বেতন হিসেবে ৪৫,০০০ টাকা থেকে ৪৭,২৫০ টাকা পর্যন্ত পাবেন।
আবেদনের সময়সীমা ও নিয়ম
বিডিজবস ডটকমের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৯ অক্টোবর ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ওয়েভ ফাউন্ডেশনের নির্ধারিত অনলাইন লিঙ্কের মাধ্যমে বিডিজবসে সরাসরি আবেদন করতে পারবেন।
সুত্র : বিডিজবস

চাকরি চাই ডেস্ক