ঢাকায় নিয়োগ দেবে রানার গ্রুপ
পদের নাম
এক্সিকিউটিভ, অডিট।
যোগ্যতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ/ এমবিএ/ এমবিএস পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অ্যাকাউন্টিং/ ফিন্যান্স বিভাগের প্রার্থীরা অথবা সিএ সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন । সংশ্লিষ্ট বিষয় কমপক্ষে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিসে অভিজ্ঞতা ও চাপের মধ্যে কাজের মানসিকতা থাকতে হবে । ২৫ থেকে অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। দেশব্যাপী ঘোরাঘুরি করা অভ্যাস থাকতে হবে। অফিসের প্রয়োজনে যেকোনো সময়ে দেশের যেকোনো জায়গায় ভ্রমণ করতে হবে।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
১৩ আগস্ট, ২০২১।
সূত্র : বিডিজবস

চাকরি চাই ডেস্ক