উচ্চ মাধ্যমিক পাসেই ১১৫ জন নিয়োগ দেবে কৃষি উন্নয়ন করপোরেশন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন। ১১৫ জন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের ‘গুদামরক্ষক’ পদে এই নিয়োগ দেওয়া হবে। তবে বিজ্ঞপ্তি অনুযায়ী খাগড়াছড়ি, বগুড়া, বাগেরহাট ও ঝিনাইদহ জেলার প্রার্থীরা উক্ত পদে আবেদন করতে পারবেন না।
যোগ্যতা
উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন।
বয়স
১ ফেব্রুয়ারি, ২০১৭ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত হতে হবে। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটাধারীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।
বেতন
নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে প্রতি মাসে ১০ হাজার ২০০ টাকা থেকে ২৪ হাজার ৬৮০ টাকা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা টেলিটকের ওয়েবসাইট (badc.teletalk.com.bd) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। সঠিকভাবে আবেদনের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়মাবলী অনুসরণ করা হবে। প্রার্থীরা আগামী ১ ফেব্রুয়ারি, ২০১৭ থেকে ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে-


চাকরি চাই ডেস্ক