স্নাতক পাসে ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘ডাটা অ্যানালাইটিকস অ্যান্ড বিজনেস ইন্টিলিজেন্স’ বিভাগে জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম
ম্যানেজার।
বিভাগের নাম
ডাটা অ্যানালাইটিকস অ্যান্ড বিজনেস ইন্টিলিজেন্স।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ থেকে ৭ বছরের পেশাদার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন
আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
প্রার্থীর ধরন:
নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: আবেদনের জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা উল্লেখ করা হয়নি।
কর্মস্থল: নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরাhttps://bracbank.taleo.net/careersection/external/jobsearch.ftl?lang=en মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
১৫ এপ্রিল, ২০২৬।
সূত্র : বিডিজবস

চাকরি চাই ডেস্ক