নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, বেতন ৪০ হাজার টাকা
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে ‘টেরিটরি সেলস অফিসার (টিএসও)’ পদে জনবল নিয়োগ দেবে। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া, যা চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত।
পদের নাম
টেরিটরি সেলস অফিসার (টিএসও)।
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।প্রার্থীর বয়স সর্বনিম্ন ২৪ বছর হতে হবে।
বেতন
মাসিক বেতন ৪০,০০০ টাকা।
অন্যান্য সুবিধা
কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে।
আবেদনের শর্তাবলি
অভিজ্ঞতা
সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে যোগ্যতাসম্পন্ন ফ্রেশাররাও (অভিজ্ঞতাহীন) আবেদন করার সুযোগ পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের জনপ্রিয় অনলাইন জব পোর্টাল বিডিজবস এর মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১০ এপ্রিল, ২০২৬
সূত্র : বিডিজবস

চাকরি চাই ডেস্ক