স্নাতক পাসে চাকরি দেবে মেঘনা গ্রুপ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিং, সিমেন্ট বিভাগ রুট ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে। গত ০৮ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম
রুট ইনচার্জ
বিভাগ
সেলস অ্যান্ড মার্কেটিং, সিমেন্ট
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সিমেন্ট ও ইস্পাত শিল্পে কাজের দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট এবং ইমেইল যোগাযোগের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা। কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ (উভয়) প্রার্থী আবেদন করতে পারবে।
বয়সসীমা
উল্লেখ নেই।
কর্মস্থল
যেকোনো জায়গায়।
বেতন
আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
০৮ মে ২০২৬।

চাকরি চাই ডেস্ক