১৪২ জনকে নিয়োগ দেবে সমরাস্ত্র কারখানা
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)। প্রতিষ্ঠানটি ১৮টি পদে ১৪২ জনকে নিয়োগ দেবে। গতকাল মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ৬ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। পরীক্ষার ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।
পদের নাম ও বিবরণ
মোট পদসংখ্যা: ১৪২
পদের ক্যাটাগরি: ১৮
১. পদের নাম: উপ সহকারী কেমিস্ট
পদসংখ্যা: ১ জন
২. পদের নাম: সিনিয়র টেকনিশিয়ান
পদসংখ্যা: ৯
৩. পদের নাম: গেইট ইন্সপেক্টর
পদসংখ্যা: ১
৪. পদের নাম: সুপারভাইজার
পদসংখ্যা: ১
৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৮
৬. পদের নাম: মেটল্যাব এ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৪
৭. পদের নাম: গোডাউন কিপার
পদসংখ্যা: ৪
৮. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ৭
৯. পদের নাম: স্কিল্ড টেকনিশিয়ান
পদসংখ্যা: ৩
১০. পদের নাম: টেকনিশিয়ান
পদসংখ্যা: ১১
১১. পদের নাম: নিরাপত্তা কর্মী
পদসংখ্যা: ১
১২. পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান
পদসংখ্যা: ২২
১৩. পদের নাম: ফায়ারম্যান
পদসংখ্যা: ১
১৪. পদের নাম: টেকনিক্যাল হেলপার
পদসংখ্যা: ৫৩
১৫. পদের নাম: আর্দালী
পদসংখ্যা: ৭
১৬. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ৪
১৭. পদের নাম: লেবার
পদসংখ্যা: ৩
১৮. পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা
অষ্টম শ্রেণি থেকে স্নাতক, বিজ্ঞপ্তি অনুসারে।
চাকরির ধরন
স্থায়ী;
প্রার্থীর ধরন
নারী - পুরুষ (উভয়)
কর্মস্থল
গাজীপুর।
বয়স
৬ অক্টোবর ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। তবে ১, ২, ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১২, ১৩ ও ১৪ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত এবং ৩, ৮, ১১ ও ১৬ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি
টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১ নং পদের জন্য ১৬৮ টাকা, ২-৮ নং পদের জন্য ১১২ টাকা, ৯-১৮ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শেষ সময়
৬ অক্টোবর ২০২৬, বিকাল ৫টা;

চাকরি চাই ডেস্ক