স্নাতক পাসে নিয়োগ দেবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ,বেতন ৬০ হাজার টাকা
দেশের অন্যতম জনপ্রিয় ও শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘অ্যাকাউন্টস ও ফান্ড’ বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে ১ বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হলেও, যোগ্যতাসম্পন্ন ফ্রেশার বা নতুন প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন প্রদান করা হবে ৩০,০০০ থেকে ৬০,০০০ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে ঢাকা জেলায় কাজ করতে হবে।
আবেদনের সময়সীমা ও পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের বিডি জবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ১৩ এপ্রিল ২০২৬ থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
সূত্র : বিডিজবস।

চাকরি চাই ডেস্ক