নিয়োগ কর্ণফুলী গ্রুপে, বেতন ৩২ হাজার টাকা
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান কর্ণফুলী গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস অথবা কাস্টমার সার্ভিস বিভাগের জন্য ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেবে। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৬ মে পর্যন্ত।
পদের বিবরণ ও যোগ্যতা
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে মোট ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট কাজে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
বয়সসীমা ও কর্মস্থল
আবেদনকারী প্রার্থীর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন হবে ২৮,০০০ থেকে ৩২,০০০ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডি জবস এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৬ মে, ২০২৬। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
সূত্র বিডি জবস

চাকরি চাই ডেস্ক