অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে এসিআই, সপ্তাহে ২ দিন ছুটি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)। প্রতিষ্ঠানটি ফিন্যান্স বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। গত ২২ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
অ্যাকাউন্টিং, ফিন্যান্সে বিবিএ ডিগ্রিধারি হতে হবে। মাসিক বেতন প্রস্তুত ও প্রক্রিয়াকরণ, মাসিক আর্থিক হিসাব, প্রতিবেদন এবং সমন্বয়পত্র তৈরিতে সহায়তায় দক্ষতা। নারী-পুরুষ (উভয়) প্রার্থীরা আবেদন করতে পারবেন। কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন: সপ্তাহে ২ দিন ছুটিসহ চাকরি দেবে পপুলার ফার্মা
কর্মক্ষেত্র
অফিসে।
বয়সসীমা
উল্লেখ নেই।
কর্মস্থল
ঢাকা (তেজগাঁও শিল্প এলাকা)।
বেতন
আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা
টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের অধীনে ১২৬ জনের বড় নিয়োগ
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
০৮ মে ২০২৬।

চাকরি চাই ডেস্ক