অফিসার পদে নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি এমআইএস ও রিপোর্টিং অফিসার পদে জনবল নিয়োগ দেবে। গত ২২ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
এমআইএস ও রিপোর্টিং অফিসার
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের দক্ষতা। মাইক্রোসফট এক্সেল (অ্যাডভান্সড), পাওয়ার বিআই, ট্যাবলো, এসএপি ক্রিস্টাল রিপোর্টস, এসএসআরএস, বা অনুরূপ রিপোর্টিং এবং ডেটা ভিজ্যুয়ালাইজেশন টুলে অভিজ্ঞতা। প্রার্থীর কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মক্ষেত্র
অফিসে।
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা
উল্লেখ নেই।
কর্মস্থল
যেকোনো জায়গায়।
বেতন
আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন প্যাকেজ।
অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
০৬ মে ২০২৬।

চাকরি চাই ডেস্ক