স্নাতক পাসে নতুনদের নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের গুলশান-১ শোরুমের জন্য ‘শোরুম ম্যানেজার’ পদে নারী কর্মীদের নিয়োগ দেবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ২১ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও যোগ্যতা
প্রতিষ্ঠানটি ‘শোরুম ম্যানেজার’ হিসেবে ২ জন নারী কর্মীকে নিয়োগ দেবে। আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এই পদের জন্য অভিজ্ঞতার পাশাপাশি নতুনদেরও সুযোগ দেওয়া হয়েছে।
আবেদনের শর্তাবলী ও অভিজ্ঞতা
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট ক্ষেত্রে ১-২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে যারা নতুন (ফ্রেশার), তারাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। এটি একটি ফুল-টাইম স্থায়ী চাকরি।
বেতন ও কর্মস্থল
নিযুক্ত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকার গুলশান-১ এলাকায়। বেতনের বিষয়টি প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে তাদের আবেদন সম্পন্ন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট জব পোর্টালের লিঙ্কে ক্লিক করে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২১ মে ২০২৬ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস।

চাকরি চাই ডেস্ক