বোয়েসেলের মাধ্যমে ৫৪ কর্মী নেবে ফিজি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রতিষ্ঠানটির মাধ্যমে ফিজি ১৬টি পদে ৫৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
আবেদন শুরু
১৫ এপ্রিল ২০২৬
চাকরির ধরন
চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন
পুরুষ
বয়স
২২-৩৫ বছর।
অভিজ্ঞতা
প্রার্থীকে ইংরেজি ও হিন্দি ভাষা জানতে হবে।
কর্মস্থল
ফিজি
আবেদন ফি
প্রতিটি পদের জন্য ১০০ টাকা পাঠাতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ইংরেজিতে সিভি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, রঙিন ছবি পিডিএফ ফাইল করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শেষ তারিখ
৩০ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।

চাকরি চাই ডেস্ক