এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই কোম্পানি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ডেভেলপমেন্ট (এসিআই প্রেমিও প্লাস্টিকস লিমিটেড) বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে। গত ০১ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
এক্সিকিউটিভ
বিভাগ
প্রোডাক্ট ডেভেলপমেন্ট (এসিআই প্রেমিও প্লাস্টিকস লিমিটেড)
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশনে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। প্লাস্টিক/পলিমার শিল্পে কাজের দক্ষতা থাকতে হবে। নারী-পুরুষ (উভয়) প্রার্থী আবেদন করতে পারবে।
অভিজ্ঞতা
কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
কর্মক্ষেত্র
অফিসে।
বয়সসীমা
২৪ থেকে ৩০ বছর।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, গ্র্যাচুইটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
০১ জুলাই ২০২৬;

চাকরি চাই ডেস্ক