স্নাতক পাসে নিয়োগ দেবে সিটি ব্যাংক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য সিটি ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
পদের নাম
টেম্পোরারি/অ্যাসিস্ট্যান্ট অফিসার
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। গ্রাহকদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করা। সংশ্লিষ্ট গ্রাহকদের কাছ থেকে সমস্ত কাগজপত্র সংগ্রহ করা এবং সেই কাগজপত্রগুলোর সত্যতা যাচাইয়ের বিষয়টি নিশ্চিত করায় দক্ষতা।
অভিজ্ঞতা
প্রয়োজন নেই।
কর্মক্ষেত্র
অফিসে।
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়);
বয়সসীমা
কমপক্ষে ২২ বছর।
কর্মস্থল
যেকোনো জায়গায়।
বেতন
আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা
ব্যাংকের নীতিমালা অনুযায়ী।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
২০ জুন ২০২৬;

চাকরি চাই ডেস্ক