আরডিএ রংপুরে ৫৭ শূন্য পদে আবারও নিয়োগের সুযোগ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন রংপুরের পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে ৫৭টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রেরিতে বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচালক, যুগ্মপরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, কারিগরি ও সহায়ক পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদভেদে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে আগামী ২৫ জুন ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন গ্রহণ চলবে ২৫ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। আবেদনপত্র জমাদানের পর টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। অনলাইনের বাইরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, পদের যোগ্যতা, আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্তাবলি পল্লী উন্নয়ন একাডেমি, রংপুরের ওয়েবসাইট (www.rdarangpur.gov.bd) পাওয়া যাবে।

চাকরি চাই ডেস্ক