স্নাতক পাসে ‘সেলস এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেবে ভিভো
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভিভো বাংলাদেশ। প্রতিষ্ঠানটির ফিল্ড অপারেশন্স অ্যান্ড লিড কালেকশন বিভাগ সেলস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে। গতকাল ১১ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
সেলস এক্সিকিউটিভ
বিভাগ
ফিল্ড অপারেশন্স অ্যান্ড লিড কালেকশন
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। মোবাইল ইন্ডাস্ট্রিতে কাজের দক্ষতা থাকতে হবে। কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে।
কর্মক্ষেত্র
অফিসে
বয়সসীমা
২২ থেকে ৪৫ বছর।
কর্মস্থল
কুমিল্লা
বেতন
আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
২১ জুলাই ২০২৬;

চাকরি চাই ডেস্ক