সেলস অফিসার নিয়োগ দেবে এসিআই কোম্পানি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)। প্রতিষ্ঠানটি সেলস অফিসার (এসিআই প্রিমিও প্লাস্টিকস লিমিটেড) পদে জনবল নিয়োগ দেবে। গতকাল ২৬ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
সেলস অফিসার (এসিআই প্রিমিও প্লাস্টিকস লিমিটেড)।
পদসংখ্যা
নির্ধারিত নয়;
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
এইচএসসি পাস হতে হবে। কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের মধ্যে যাদের নিজস্ব মোটরসাইকেল এবং ভোক্তা প্লাস্টিকস কোম্পানির বিক্রয় বিভাগে পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেয়া হবে।
চাকরির ধরন
ফুলটাইম।
কর্মক্ষেত্র
মাঠ পর্যায়ে।
প্রার্থীর ধরন
শুধু পুরুষ (উভয়);
বয়সসীমা
১৮ থেকে ৩২ বছর।
কর্মস্থল
যেকোনো জায়গায়।
বেতন
আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা
টি/এ, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ আরো অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
০১ আগস্ট ২০২৬;

চাকরি চাই ডেস্ক