স্নাতক পাসে নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, ৪০ বছরেও আবেদন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস ডিভিশন। প্রতিষ্ঠানটির প্রোডাকশন (ওভেন গার্মেন্টস) বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে। গতকাল ২৭ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ
বিভাগ
প্রোডাকশন (ওভেন গার্মেন্টস)
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। গার্মেন্টস, টেক্সটাইলে, স্পিনিংয়ে দক্ষতা থাকতে হবে। কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ (উভয়) প্রার্থী আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র
অফিসে।
বয়সসীমা
সর্বোচ্চ ৪০ বছর।
কর্মস্থল
ময়মনসিংহ (ভালুকা)।
বেতন
আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
১৫ আগস্ট ২০২৬;

চাকরি চাই ডেস্ক