স্নাতক পাসে মিনিস্টারে বড় নিয়োগ, আবেদন চলছে
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘শোরুম ম্যানেজার’ পদে ৩০ জনকে নিয়োগ দেবে। গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) আবেদন শুরু হয়েছে, চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
পদের নাম
শোরুম ম্যানেজার
পদসংখ্যা
৩০ জন।
চাকরির ধরন
বেসরকারি, ফুল টাইম;
প্রার্থীর ধরন
পুরুষ।
শিক্ষাগত যোগ্যতা
স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর/ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা
২-৬ বছর।
বেতন ও অন্যান্য সুবিধা
আলোচনা সাপেক্ষে।
বয়সসীমা
২৬-৩৮ বছর।
কর্মস্থল
যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
১৩ অক্টোবর ২০২৬;
সূত্র: বিডিজবস ডটকম

চাকরি চাই ডেস্ক