১১৭ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়
পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নরসিংদী জেলার সিভিল সার্জনের কার্যালয়। প্রতিষ্ঠানটিতে এবং এর অধীনে বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানসমূহে ৮টি পদে ১১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামীকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় আবেদন শুরু হবে, চলবে ৩০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
চাকরির ধরন
স্থায়ী ও অস্থায়ী।
প্রার্থীর ধরন
নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
কর্মস্থল
নরসিংদী।
বয়স
৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন নরসিংদী জেলার সিভিল সার্জনের কার্যালয়। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি
টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৭ নং পদের জন্য ১১২ টাকা এবং ৮ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়
৩০ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।

চাকরি চাই ডেস্ক