অভিমত
বাংলা নববর্ষ অতুলনীয়
বাংলা নববর্ষ আগে বিভিন্ন পল্লী এলাকায় যেভাবে পালিত হতো, এখন সেভাবে পালিত হয় না। ব্যবসায়ীরা তখন হালখাতা হালনাগাদ করতেন। অর্থাৎ আগের বছরের সমস্ত হিসাব-নিকাশ তাঁরা নববর্ষের দিনে চুকিয়ে ফেলতেন। আগে ব্যবসায়ীরা হালখাতাটা এভাবে করতেন। সেই সঙ্গে সাংস্কৃতিক কর্মী যাঁরা, তাঁরা দেশীয়ভাবে পয়লা বৈশাখ উদযাপন করতেন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এর ভেতরে একধরনের বিজাতীয় উপাদান ঢুকে গেছে। আগে গ্রাম-গঞ্জে মেলা হতো। খেলাধুলা ছিল। হালখাতা ছিল। কিন্তু তথাকথিত বিশ্বায়নের কারণে এবং আমাদের গ্রামের সংস্কৃতির যারা মানুষ তাদের সচেতনতার অভাবে আগের সেই নববর্ষের আমেজটা আর নেই।
বাঙালির সংস্কৃতিতে পয়লা বৈশাখের গুরুত্ব ও তাৎপর্য অনেক। পয়লা বৈশাখ এটা তো বাঙালির সংস্কৃতিরই অংশ। কারণ এটা শত শত বছর আগে থেকে উদযাপন হচ্ছে এবং এর সঙ্গে আমাদের বাংলার প্রবৃদ্ধির সম্পর্ক আছে। বাংলার অর্থনৈতিক সম্পর্ক আছে। বাংলার সংস্কৃতির সম্পর্ক আছে। সুতরাং পয়লা বৈশাখের গুরুত্ব অনেক বেশি। পয়লা বৈশাখের সঙ্গে অন্য কোনো নববর্ষের তুলনা হয় না।
লেখক : গবেষক ও কলামিস্ট

সৈয়দ আবুল মকসুদ