তেঁতুলিয়া নদী : আশার নদী আজ সর্বনাশা

মেঘনার কোল ঘেঁষে ভোলা ও পটুয়াখালীর বুক চিরে বঙ্গোপসাগরে মিশে যাওয়া তেঁতুলিয়া নদী একসময় দক্ষিণাঞ্চলের মানুষের কাছে ছিল ভরসা ও সম্ভাবনার প্রতীক।মধ্যযুগীয় মুঘল ও ব্রিটিশ আমল থেকে শুরু করে এই নদীর বদৌলতেই গড়ে উঠেছিল কালাইয়ার মতো বানিজ্যিক বন্দর এবং অসংখ্য জনপদ। ভোলা-পটুয়াখালীর মানুষের চলাচলের প্রধান নৌপথ এবং লক্ষাধিক জেলের জীবিকার একমাত্র অবলম্বন ছিল এই তেঁতুলিয়া। কিন্তু কালের বিবর্তনে সেই...