ছেলেটা আমাদেরকে সম্মানিত করে গেছে

আবু সাঈদ আমার চতুর্থ সন্তান। কিন্তু সব সন্তানের চেয়ে সাঈদ একটু অন্যরকম ছিল। স্কুল থেকে আসার পর তার খেলার দিকে কম মনোযোগ থাকতো, সর্বদা ঝোঁক ছিল পড়াশুনার দিকে।প্রচন্ড অভাবের সংসার আমাদের। অনেকগুলো ছেলে-মেয়ে। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। ওদের পড়ার খরচ যোগানো একরকম অসম্ভব ছিল। কিন্তু ছেলেটা পড়ালেখায় ভাল ছিল জন্য পেরেছে।ক্লাস ফাইভে বৃত্তি পাওয়ায় ছেলের সুবিধা হয়েছিল। ও নিজের বৃত্তির টাকায় নিজের...