Skip to main content
NTV Online

প্রিয় প্রবাসী

প্রিয় প্রবাসী
  • অ ফ A
  • প্রবাসের খবর
  • প্রবাসজীবন
  • সাফল্য
  • সমস্যা
  • পরামর্শ
  • অস্ট্রেলিয়া
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • ভারত
  • কানাডা
  • এশিয়া
  • ইউরোপ
  • আরব দুনিয়া
  • আফ্রিকা
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • প্রিয় প্রবাসী
ফারুক আহমেদ চান, সৌদি আরব
২৩:১৯, ২৬ সেপ্টেম্বর ২০১৯
ফারুক আহমেদ চান, সৌদি আরব
২৩:১৯, ২৬ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ২৩:১৯, ২৬ সেপ্টেম্বর ২০১৯
আরও খবর
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার খসড়া চূড়ান্ত
সৌদিতে সম্পত্তি কিনতে পারবেন বিদেশিরা
সৌদি আরবে সীমিত হচ্ছে প্রবাসীদের কর্মসংস্থান 
ওমরাহ পালনে গিয়ে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

‘সৌদি আরবে জনশক্তি নিয়োগ প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার’

ফারুক আহমেদ চান, সৌদি আরব
২৩:১৯, ২৬ সেপ্টেম্বর ২০১৯
ফারুক আহমেদ চান, সৌদি আরব
২৩:১৯, ২৬ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ২৩:১৯, ২৬ সেপ্টেম্বর ২০১৯
রিয়াদে আয়োজিত সেমিনারে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। ছবি : এনটিভি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি নিয়োগের প্রক্রিয়া সহজ করা এবং অভিবাসন ব্যয় কমানোর লক্ষ্যে কাজ করছে সরকার।’

আজ বৃহস্পতিবার রিয়াদে বিভিন্ন জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের দক্ষ, আধাদক্ষ জনশক্তি নিয়োগের বিষয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী। রিয়াদের বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং আয়োজিত ওই সেমিনারে উপস্থিত ছিলেন দূতাবাসের উপ-মিশন প্রধান ড. নজরুল ইসলাম।

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ‘সৌদি আরবের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, আমরা চাই আগামী দিনে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে এ সম্পর্ক আরও দৃঢ় হবে।’ তিনি বলেন, ‘সরকার অভিবাসন ব্যয় কমানোর লক্ষ্যে কাজ করছে। এছাড়া বিদেশে দক্ষ জনশক্তি রফতানির জন্য বাংলাদেশে আধুনিক ও উন্নতমানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে।’ তিনি সৌদি আরবে নিয়োগকারী প্রতিষ্ঠানসমূহকে তাঁদের চাহিদা জানানোর জন্য অনুরোধ করেন যাতে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে জনশক্তি রপ্তানি করা সম্ভব হয়।

ইমরান আহমদ বলেন, ‘জনশক্তি রপ্তানি প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’ তিনি বলেন, ‘কোনো রিক্রুটিং এজেন্সি প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়া যদি জনশক্তি রপ্তানি করে তবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সভার শুরুতে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তির বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহিদ হোসেন ও সারওয়ার আলম। দূতাবাসের কর্মকর্তারা সেমিনারে যোগ দেন।

সেমিনারে সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি নিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৪০ জন প্রতিনিধি অংশ নেয়। উল্লেখযোগ্য নিয়োগকারী প্রতিষ্ঠান সমুহের মধ্যে আল বাওয়ানী কোম্পানি, হারফি ফুড সার্ভিস লিমিটেড, সামাসকো, আরকো, তেজারত কোম্পানি, আল জাযিরা কোম্পানি, হামেদ সাউদ আল উতাইবী, সিডার কোম্পানি, আলফাহাদ, শাফরজি পালনজি কোম্পানি। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশ থেকে দক্ষ, আধা দক্ষ জনশক্তি নিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

সর্বাধিক পঠিত
  1. ন্যায় ও সুশাসনের বাংলাদেশ গড়ার আহ্বান আজহারীর
  2. ইউনেট ও ইয়ুথ হাব-এর মধ্যে সমঝোতা
  3. আদ্দিস আবাবায় বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন
  4. সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাঁশখালীদের বনভোজন ও মিলনমেলা
  5. অস্ট্রেলিয়ায় শেখ মুজিবের মূর্তি অপসারণ
  6. রিয়াদে এনটিভির প্রবাস বিনোদন পর্ব-১৯ অনুষ্ঠিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x